Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

 বিশ্বজুড়ে ৬ হাজার ৩শ’ ফ্লাইট বাতিল – ওমিক্রন 

  • Reporter Name
  • আপডেট সময় : 01:04:52 am, Monday, 27 December 2021
  • 570 বার পড়া হয়েছে

 বিশ্বজুড়ে ৬ হাজার ৩শ’ ফ্লাইট বাতিল - ওমিক্রন 

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

 বিশ্বজুড়ে ৬ হাজার ৩শ’ ফ্লাইট বাতিল – ওমিক্রন 

বিশ্বজুড়ে ক্রিসমাসের সময়ে ওমিক্রন আতঙ্কে ৬ হাজার ৩শ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনিবার প্রায় ২ হাজার ৮’শ ফ্লাইট বাতিল করা হয়ছে। এর মধ্যে ৯৭০টিরও বেশি যুক্তরাষ্ট্র থেকে আসা-যাওয়ার ফ্লাইট। এছাড়া ৮ হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।

শুক্রবার বিশ্বজুড়ে কমপক্ষে ২ হাজার ৪০১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরও প্রায় ১০ হাজার ফ্লাইটে বিলম্ব হয়েছে।

ফ্লাইটঅ্যাওয়ার আরও বলছে, ওমিক্রন আতঙ্কে ক্রিসমাস উইকেন্ডে যুক্তরাষ্ট্রেই যত সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে তা সারা বিশ্বে বাতিল হওয়া মোট ফ্লাইটের এক-চতুর্থাংশের বেশি। যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স এবং ডেল্টা এয়ারলাইন্স মিলেই শুক্রবার একদিনে বাতিল ঘোষণা করে প্রায় ২৮০টি ফ্লাইট।

এয়ারলাইন্স দু’টির দাবি, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে কর্মী সংকট দেখা দেয়ায় তারা ফ্লাইট বাতিল করছে।

এবিসি নিউজ জানায়, ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবার প্রায় ২শটি ফ্লাইট বাতিল করেছে , যা সংস্থাটির মোট ফ্লাইটের ১০ শতাংশ। এয়ারলাইন্সটি শনিবার প্রায় ২৫০টি ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে ডেল্টা এয়ারলাইন্স শনিবার বাতিল করেছে ৩১০টি ফ্লাইট।

চীনা এয়ারলাইন্সগুলোও সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট বাতিল করেছে। চায়না ইস্টার্ন বাতিল করেছে এক হাজারেরও বেশি ফ্লাইট। শুক্রবার ও শনিবার এয়ার চায়না বাতিল করেছে তার নির্ধারিত ফ্লাইটের ২০ শতাংশ।

ডেল্টা এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, ‘বড়দিনের ছুটি উপলক্ষে প্রতিবছরই বিপুল যাত্রীর চাপ থাকে। বিগত বছরগুলোতে আমরা ভালোভাবেই সেই চাপ সামলেছি। কিন্তু এবার যে পরিস্থিতি, তাতে আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না।’

এর আগে ইউনাইটেড এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে দেশে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধিতে ফ্লাইট ক্রু এবং অপারেশন পরিচালনাকারী ব্যক্তিদের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। যার কারণে দুর্ভাগ্যবশত কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার ওমিক্রন ধরনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে আক্রান্তের সংখ্যা দ্রতগতিতে বাড়ছে। শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের এক ঘোষণায় বলা হয়েছে, নতুন করে এখানে একদিনে রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে খ্রিস্ট ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস উপলক্ষে ছুটি ও ভ্রমণ মৌসুমেও ফ্লাইট বাতিলে বাধ্য হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

 বিশ্বজুড়ে ৬ হাজার ৩শ’ ফ্লাইট বাতিল – ওমিক্রন 

আপডেট সময় : 01:04:52 am, Monday, 27 December 2021