Dhaka , Tuesday, 22 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা চবির দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে নিষিদ্ধ ছাত্রলীগের শোক কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেলে ২০ হাজার ইয়াবা, ছাত্রী গ্রেপ্তার ব্যাচেলর পয়েন্ট নাটকে এন্ট্রি নিয়েই হিট গ্যাংস্টার ইংলিশ লেবু বাংলাদেশের বিপক্ষে খেলার অপেক্ষায় সার্জিও আগুয়েরো! পাইকগাছায় ১৭ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বাপ্পীর মতবিনিময় জাপানে ঘূর্ণিঝড় দুজুয়ানের প্রভাবে ভারী বৃষ্টি, ভূমিধসের শঙ্কা ২১ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার বাস ভাড়া বাড়ানো নিয়ে বৈঠক ‘ডাকাতদের কাছে আইনজীবীদের নাম’—এসপির বক্তব্যে ক্ষুব্ধ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে: ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চিকিৎসার ভরসাস্থলে চরম হতাশা:নানামুখী সংকটে ভুগছে কিশোরগঞ্জ সদর হাসপাতাল পাইকগাছাকে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন উপজেলা গড়তে কাজ করছি: বাপ্পী পাইকগাছা পৌরসভা পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কক্সবাজারে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সুরক্ষায় গণমাধ্যমের করণীয় শীর্ষক কর্মশালা নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন মূল কারখানা ও উৎপাদন কার্যক্রম অক্ষত, হতাহতদের পাশে থাকার ঘোষণা কর্তৃপক্ষের অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর ভোলা সফর উপলক্ষে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের প্রস্তুতি সভা ২৬ সেপ্টেম্বর কাউখালী-বরিশাল সরাসরি বাস নেই, ভোগান্তিতে হাজারো যাত্রী চন্দনাইশ-আনোয়ারায় রুবি সিমেন্টের সর্বোচ্চ পাইকারি বিক্রেতা হাজী মোহাম্মদ রফিক, পেলেন মোটরসাইকেল উপহার ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ‘Youth Tech Connect’ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে বনভোজন শেষে ‘জয় বাংলা’ স্লোগান, বিএনপি নেতার উপস্থিতি নিয়ে বিতর্ক বরিশালে কারখানার বর্জ্য ও নগরবাসীর পলিথিনে মরছে কীর্তনখোলা কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সুন্দরগঞ্জে পরপর তিন ককটেল বিস্ফোরণ, আতঙ্ক সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২ ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক কর আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:40:48 pm, Saturday, 7 March 2026
  • 113 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই দালালের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমল আদালতে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।
মামলার এজাহার ও অনুসন্ধানে জানা গেছে, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের ছওয়াব মিয়ার ছেলে লোকমান হোসেন ওরফে লোকমান মিয়া (৫৮) এবং বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মদই মিয়ার ছেলে সাইজুল ইসলাম ওরফে উসমান আলী (৫৫) দীর্ঘদিন ধরে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এলাকায় সাইজুল ইসলাম ‘উসমান বাউল’ নামে পরিচিত।
অভিযোগ রয়েছে, তারা জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের উসমান খান ফয়েজ (৪৮) এর কাছ থেকে ৮ লাখ ২২ হাজার টাকা এবং একই ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক আজিজুল ইসলামের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা নেন। ৩-৪ মাসের মধ্যে কানাডা পাঠানোর আশ্বাস দিয়ে কয়েক দফায় মোট ১৩ লাখ ৭২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার প্রায় তিন বছর অতিবাহিত হলেও তাদের কানাডা যাওয়া হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারকরা সম্পূর্ণ জাল কাগজপত্র দিয়ে ভিএফএসে পাসপোর্ট জমা করান। প্রায় এক বছর পর ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত আসে। এমনকি দূতাবাসের কাগজে কানাডায় পাঁচ বছরের জন্য ‘নো এন্ট্রি’ উল্লেখ থাকায় তারা মারাত্মক বিপাকে পড়েন। এতে সহায়-সম্বল বিক্রি করে শুধু আর্থিক ক্ষতিই হয়নি, বিদেশ যাওয়ার স্বপ্নও ভেঙে যায় তাদের।
টাকা ফেরতের দাবিতে একাধিকবার দালাল লোকমান মিয়া ও উসমান আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে ভুক্তভোগী উসমান খান সিনিয়র বাদী হয়ে মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমল আদালতে সিআর মামলা (নং-৫৭৬/২০২৫, কুলা) দায়ের করেন।
এদিকে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অনুসন্ধানে আরও কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার তথ্য পাওয়া যায়। কানাডা পাঠানোর কথা বলে কুলাউড়া শহরের ব্যবসায়ী জীবন কৃষ্ণ রায়ের ছেলে রাজকৃষ্ণ রায়ের কাছ থেকে ৯ লাখ টাকা, লৈয়ারহাই গ্রামের সায়েল আহমদের কাছ থেকে ১১ লাখ টাকা, দূর্গাপুর গ্রামের আবুল বাশারের কাছ থেকে ৫ লাখ টাকা, সাদেকপুর গ্রামের খন্দকার আব্দুল আলিমের কাছ থেকে ৫ লাখ টাকা, মৌলভীবাজারের আব্দুল মুকিত ও মিজানুর রহমানের কাছ থেকে ৫ লাখ করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, টাকা ফেরতের আশায় তারা দীর্ঘদিন ধরে দালালদের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানা গেছে, ঘটনার পর থেকেই তারা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘পজিটিভ সরাইল’ এর উদ্যোগে সংবর্ধনা

কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা

আপডেট সময় : 12:40:48 pm, Saturday, 7 March 2026