Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল

  • Reporter Name
  • আপডেট সময় : 01:38:37 pm, Saturday, 7 February 2026
  • 92 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে বনগ্রাম এলাকায় নারী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
নারী সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল নিজেকে একজন ‘মানব’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমি একজন মানব। এক মানবের দুই হাত- এক হাতে ‌‘হিন্দু’, আরেক হাতে ‌‘মুসলমান’। একটা হাত না থাকলে মানুষ যেমন অচল, তেমনি হিন্দু-মুসলিম নির্বিশেষে আমরা সবাই মিলে একটি পূর্ণাঙ্গ সমাজ।”
উপস্থিত নারীদের আশ্বস্ত করে তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে কোনো কাজের বিনিময়ে কাউকে একটি টাকাও ঘুষ দিতে হবে না। কেউ যদি উপকারভোগীদের নামে ইস্যু করা সরকারি কার্ড নিয়ে দুর্নীতি করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে প্রথম মামলাটি আমি নিজেই করবো। আমি নিজে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবো না- ‘কথা কিন্তু পাক্কা’।”
বক্তব্যের শেষ পর্যায়ে কায়সার কামাল বলেন, “আমি যে ওয়াদাগুলো দিচ্ছি, নির্বাচিত হয়ে তা পালন করতে না পারলে ভবিষ্যতে আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না।”
সমাবেশে উপস্থিত স্থানীয় নারীরা তাদের দীর্ঘদিনের দাবিগুলো প্রার্থীর কাছে তুলে ধরেন। বিশেষ করে কেরনখলা, কুমোদগঞ্জ ও বড়ইউন্দ এলাকার তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ এবং অনুন্নত রাস্তাঘাটের উন্নয়নের জন্য তারা ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেন। দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ প্রকাশ করে তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আজকের এই নারী সমাবেশে স্থানীয় সনাতন নারী ভোটারদের বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দরা নির্বাচনী এই গণসংযোগ সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

সম্প্রীতির ডাক: একটি হাত ‘হিন্দু’, অন্যটি ‘মুসলিম’- ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট সময় : 01:38:37 pm, Saturday, 7 February 2026