Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:41:29 pm, Friday, 6 February 2026
  • 104 বার পড়া হয়েছে

সৌমিক হাসান সিহাত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে নির্বাচনী জনসভা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, “বাংলাদেশ থেকে দখলবাজি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের অবশেষ চিরতরে নির্মূল করতেই আমরা ১১টি দল আজ এক মঞ্চে দাঁড়িয়েছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তস্নাত এই অর্জনকে স্থায়ী রূপ দিতে আসন্ন গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ব্যালটে ভোট দিন।” তিনি জোর দিয়ে বলেন, গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে।
জনসভায় আল্লামা মামুনুল হক নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জোটের মনোনীত প্রার্থী জনাব গোলাম রাব্বানীর হাতে রিকশা প্রতিক তুলে দেন। তিনি বলেন, “দেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোটের মনোনীত প্রার্থীকে ‘রিক্সা’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
১১ দলীয় জোটের সমাবেশটির সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস, নেত্রকোনা জেলা শাখার সভাপতি আল্লামা জিয়া উদ্দিন সাহেব।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনে বাংলাদেশ খেলাফাত মজলিসের মনোনীত প্রার্থী গোলাম রব্বানী। তিনি এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় জোটের লক্ষ্যগুলো তুলে ধরেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোণা জেলা শাখা আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। তিনি বলেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো সাময়িক জোট নয়, বরং এটি দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ।
দুপুর থেকেই মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জনপদ রূপ নিয়েছিল জনারণ্যে। শরিক দলগুলোর ব্যানার, ফেস্টুনে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠের সেই বিশাল সমাবেশটি ছিল কানায় কানায় পূর্ণ। ১১ দলের এই ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের মাধ্যমে দুর্গাপুরে দীর্ঘদিনের রাজনৈতিক গণ্ডি পেরিয়ে নতুন এক সমীকরণের বার্তা দিল জোট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক

আপডেট সময় : 07:41:29 pm, Friday, 6 February 2026