Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রামু থেকে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার চসিক মেয়র শাহাদাত হোসেনের দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা কমে স্বস্তি ফিরেছে নগরীতে রাজনগরে বন্যায় প্লাবিত দুই গ্রাম, দুর্ভোগে মানুষ চন্দনাইশে মমতা’র আয়োজনে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদন প্রশিক্ষণ বারবার স্থগিত চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী ভাগ্য কোন পথে? গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৩০ কক্সবাজারে ডিএসকে’র উদ্যোগে যুবদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নরসিংদী পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বন্ধ কক্ষ থেকে সরকারি সম্পদ উধাও: তোলপাড় রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের বাসি দুর্গন্ধযুক্ত খাবার পরিবেশনে অনিয়মের অভিযোগ \ শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে লালমনিরহাট ও কুড়িগ্রামে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: সাড়ে ৪ লাখ টাকার মাদক ও মালামাল জব্দ মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক কালীগঞ্জে র‍্যাবের জালে ৩ মাদক কারবারি: ঘর তল্লাশি করে ৬১১ বোতল মাদক উদ্ধার রূপগঞ্জে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের ৫ম দিন পালিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান নাইক্ষ্যংছড়িতে ইয়াবা নিয়ে সিএনজি চালক জান্নাত উল্লাহ সাঈদ আটক : গাড়ি জব্দ

ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক, একাধিক মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:16:33 pm, Wednesday, 14 January 2026
  • 37 বার পড়া হয়েছে

লিটন রানা, শেরপুর:

বালু পাচার রোধ ও বনসম্পদ সুরক্ষায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী ও আশপাশের এলাকায়
রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ (রাংটিয়া রেঞ্জ)। অভিযানে অংশ নেন ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম, ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজসহ ফরেস্ট গার্ড ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ২টি মাহিন্দ্র, ৩টি ট্রলি এবং বন বিভাগের চলাচল পাশ না থাকায় লাকড়ি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। আটককৃত যানবাহনের মধ্যে ২টি মাহিন্দ্র ও একটি ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক ৩টি ট্রলির বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের দায়ে আরও ২টি মাহিন্দ্র আটক করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন, বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন বিভাগ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন

ঝিনাইগাতীতে বন বিভাগের রাতব্যাপী অভিযানে মাহিন্দ্র–ট্রাকসহ একাধিক অবৈধ যানবাহন আটক, একাধিক মামলা

আপডেট সময় : 08:16:33 pm, Wednesday, 14 January 2026