Dhaka , Sunday, 26 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় : 07:21:54 pm, Friday, 9 January 2026
  • 73 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত শাহিন ও কিরণ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত তারেক মাহমুদ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার এবং যমুনা টিভির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারেক মাহমুদ বলেন, “লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হঠাৎ অপরিচিত এক ব্যক্তি আমার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। কিছুক্ষণের মধ্যেই দুইটি রিকশাযোগে আরও কয়েকজন এসে মব তৈরি করে সন্ত্রাসী কায়দায় আমার ওপর হামলা চালায় এবং আমাকে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী উদ্ধার না করলে আজ আমি বেঁচে ফিরতে পারতাম না। তারা আমার চোখ নষ্ট করার উদ্দেশ্যে বারবার চাবি দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করে।”
এলাকাবাসী জানান, স্থানীয় বিএনপি কর্মী কিরণ ও ফরিদ হামলার নেতৃত্ব দেয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরের সাংবাদিক সমাজ তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন।
ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

লক্ষ্মীপুরে মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় : 07:21:54 pm, Friday, 9 January 2026