Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার:নাহিদ ইসলাম দীঘিনালার পনছড়ি বন বিহারে চতুর্থবারের মতো কঠিন চীবর দান অনুষ্ঠিত কারো গোলায় নয়, ঘরে ঘরে সুফল পৌঁছে দিতে কাজ করছেন শিরিন: নতুন বরাদ্দ নিয়ে নগরজুড়ে স্বপ্নবুনন চলছে ধর্মপাশায় পলাতক এক আসামি গ্রেপ্তার মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ

বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার কথিত সাংবাদিক সংস্থা’র সভাপতি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:25:23 pm, Wednesday, 7 January 2026
  • 227 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বিপুল ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মাদক কারবারি জিয়াবুল হক দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক পাচার করে আসছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ হাজার পিস ইয়াবাসহ সোমবার (৫ জানুয়ারি) তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জিয়াবুল হক (৪২) জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনি ‘প্রেস’ লেখা একটি জ্যাকেট পরিহিত ছিলেন বলেও জানায় ডিবি।
ডিবি সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার জেলা সদর ও টেকনাফ উপজেলায় অপেশাদার ও ভূয়া সাংবাদিকের ছড়াছড়ি। চিহ্নিত অনেক মাদক কারবারি নিজেদের অপকর্ম আড়াল করতে এবং নিরাপদে মাদক কারবার চালাতে ‘সাংবাদিক’ সাজেন। তারা মোটা অংকের টাকার বিনিময়ে ঢাকার বিভিন্ন সাংবাদিক সংগঠনের জেলা ও উপজেলা শাখা, বিভিন্ন দৈনিকের জেলা-উপজেলা প্রতিনিধির পরিচয়পত্র বাগিয়ে নেন। একসময়ের দর্জি, জেলে, হকার, মুদি দোকানিরাও এখন সাংবাদিক পরিচয়ে দাপটের সাথে জেলাব্যাপি বীরদর্পে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চাঁদাবাজি করেন। আবার অনেকে নিজেদের অতীতের কলঙ্কিত পরিচয় মুছে ফেলতে সাংবাদিকতার মতো মহান পেশায় যুক্ত হতে দেখা যায়।
স্থানীয় সাংবাদিক মহল বলছে, কিছু ভুয়া ও অপেশাদার ব্যক্তির কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসানের ছয় উইকেটের পরও চাপে বাংলাদেশ, দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকেরা

বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার কথিত সাংবাদিক সংস্থা’র সভাপতি

আপডেট সময় : 06:25:23 pm, Wednesday, 7 January 2026