Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার কথিত সাংবাদিক সংস্থা’র সভাপতি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:25:23 pm, Wednesday, 7 January 2026
  • 68 বার পড়া হয়েছে
কক্সবাজার অফিস:
কক্সবাজারের টেকনাফ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি বিপুল ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মাদক কারবারি জিয়াবুল হক দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ের আড়ালে মাদক পাচার করে আসছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ হাজার পিস ইয়াবাসহ সোমবার (৫ জানুয়ারি) তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জিয়াবুল হক (৪২) জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তিনি ‘প্রেস’ লেখা একটি জ্যাকেট পরিহিত ছিলেন বলেও জানায় ডিবি।
ডিবি সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার জেলা সদর ও টেকনাফ উপজেলায় অপেশাদার ও ভূয়া সাংবাদিকের ছড়াছড়ি। চিহ্নিত অনেক মাদক কারবারি নিজেদের অপকর্ম আড়াল করতে এবং নিরাপদে মাদক কারবার চালাতে ‘সাংবাদিক’ সাজেন। তারা মোটা অংকের টাকার বিনিময়ে ঢাকার বিভিন্ন সাংবাদিক সংগঠনের জেলা ও উপজেলা শাখা, বিভিন্ন দৈনিকের জেলা-উপজেলা প্রতিনিধির পরিচয়পত্র বাগিয়ে নেন। একসময়ের দর্জি, জেলে, হকার, মুদি দোকানিরাও এখন সাংবাদিক পরিচয়ে দাপটের সাথে জেলাব্যাপি বীরদর্পে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চাঁদাবাজি করেন। আবার অনেকে নিজেদের অতীতের কলঙ্কিত পরিচয় মুছে ফেলতে সাংবাদিকতার মতো মহান পেশায় যুক্ত হতে দেখা যায়।
স্থানীয় সাংবাদিক মহল বলছে, কিছু ভুয়া ও অপেশাদার ব্যক্তির কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার কথিত সাংবাদিক সংস্থা’র সভাপতি

আপডেট সময় : 06:25:23 pm, Wednesday, 7 January 2026