Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের পর্তুগিজ সমাজে ইন্টিগ্রেশনে দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড় থেকে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 02:24:18 pm, Saturday, 3 January 2026
  • 137 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার অভিযোগ করেছে, অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-৪এক্স সংলগ্ন কালামার ছড়া পাহাড়ি এলাকায় স্থানীয় রোহিঙ্গারা একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে উখিয়া থানায় খবর দেয়। খবর পেয়ে অফিসার ইনচার্জের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম মোহাম্মদ হাশেম (২৬)। তিনি রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুছড়ি এলাকার মৃত আলী আহমদের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাশেম পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন হাট-বাজার থেকে গরু কিনে রোহিঙ্গা ক্যাম্প-৪ ও ৪এক্স এলাকার কসাইদের কাছে বিক্রি করতেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সকালে চারটি মাঝারি আকারের গরু বিক্রির উদ্দেশ্যে হাশেম নিজ বাড়ি থেকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ, ওই সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে সঙ্গে থাকা গরু বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে হত্যা করে লাশটি গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুর আহমেদ বলেন, “সকালে পাহাড়ি এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড় থেকে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : 02:24:18 pm, Saturday, 3 January 2026