Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:57:35 pm, Monday, 29 December 2025
  • 81 বার পড়া হয়েছে

চঞ্চল,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে লালমনিরহাট। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের কার্যালয়ে গিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমার আনুষ্ঠানিকতার আগে বাদ জোহর শহরের ‘হামার বাড়ি’ কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া অনুষ্ঠানে কয়েকশ নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিশাল উপস্থিতি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেল, জুলুম, হুলিয়া এবং রাজনৈতিকভাবে চরম হয়রানির শিকার হওয়া নেতাকর্মীদের পাশে পেয়ে আসাদুল হাবিব দুলু আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “যারা দুঃসময়ে হামলা-মামলা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দলের ঝাণ্ডা ধরে রেখেছিলেন, আমি সেইসব ত্যাগী নেতাকর্মীদের কাছে ঋণী।” তার এই আবেগ উপস্থিত কয়েকশ নেতাকর্মীর মাঝেও ছড়িয়ে পড়ে।

নির্বাচনী উৎসবকে সুশৃঙ্খল রাখতে আসাদুল হাবিব দুলু নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “নির্বাচনী উৎসবে যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।” তিনি স্পষ্ট ভাষায় সকল স্তরের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে চলার আহ্বান জানান এবং শান্তি বজায় রেখে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর স্বদেশে ফিরে আসায় তৃণমূল পর্যায়ে অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। তবে দেশের সাধারণ মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবে এবং দেশে প্রকৃত গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”

বিপুল সংখ্যক নেতাকর্মীর ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আসাদুল হাবিব দুলু

আপডেট সময় : 07:57:35 pm, Monday, 29 December 2025