Dhaka , Friday, 16 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

রাষ্ট্রীয় নির্দেশনার তোয়াক্কা নেই লালমনিরহাটে: শোক দিবসেও শূন্য পতাকা স্ট্যান্ড, ক্ষুব্ধ নাগরিক সমাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:44 pm, Saturday, 20 December 2025
  • 115 বার পড়া হয়েছে

চঞ্চল,

শহীদ ওসমান হাদির স্মরণে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে লালমনিরহাটে দেখা গেছে সরকারি বিধি লঙ্ঘনের এক নজিরবিহীন চিত্র। জেলা সদরের গুরুত্বপূর্ণ একাধিক সরকারি দপ্তরে আজ শনিবার উড়েনি জাতীয় পতাকা, মানা হয়নি পতাকা অর্ধনমিত রাখার সরকারি আদেশ। খোদ সরকারি দপ্তরের এমন উদাসীনতায় জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়, কৃষি অফিস, মৎস্য অফিস ও প্রাথমিক শিক্ষা অফিসসহ অন্তত সাতটি সরকারি দপ্তরে শোক দিবসের কোনো চিহ্ন নেই। পতাকা স্ট্যান্ডগুলো ছিল একদম ফাঁকা। এমনকি জেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সামনে সংবাদকর্মীরা উপস্থিত হয়ে ফোন দেওয়া শুরু করলে সেখানে দায়িত্বরতরা তড়িঘড়ি করে পতাকা উত্তোলনের চেষ্টা চালান।

এ বিষয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে বেরিয়ে আসে তাদের চরম দায়িত্বহীনতা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহেদুল ইসলামের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। একই অফিসের উচ্চমান সহকারী নাজমুল ইসলাম দায়সারাভাবে বলেন, “রাতে খবরটি শুনলেও আমার স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।”
আবার একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন অজুহাত দিয়ে বলেন, “আমি অসুস্থ, আমার জ্বর এসেছে তাই পতাকা ওঠাতে পারিনি।”

এমনকি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আজ তো শনিবার, সম্ভবত এ কারণেই কেউ অফিসে যায়নি। আমি বাইরে আছি, তবে খোঁজ নিচ্ছি।”

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস জানান, তিনি নিজে সরকারি গ্রুপে এই নির্দেশনার কথা জানিয়েছিলেন। এরপরও কেন পতাকা উত্তোলন করা হলো না, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

শহীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে এমন অবহেলা মেনে নিতে পারছে না লালমনিরহাটের সচেতন নাগরিক মহল। তাদের মতে, যখন সারা দেশ শ্রদ্ধাবনত চিত্তে শহীদ ওসমান হাদিকে স্মরণ করছে, তখন লালমনিরহাটের এসব কর্মকর্তাদের অসুস্থতা বা ছুটির দিনের অজুহাত দেখানো কেবল হাস্যকরই নয়, বরং চরম উদাসীনতা।
এই ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

রাষ্ট্রীয় নির্দেশনার তোয়াক্কা নেই লালমনিরহাটে: শোক দিবসেও শূন্য পতাকা স্ট্যান্ড, ক্ষুব্ধ নাগরিক সমাজ

আপডেট সময় : 06:40:44 pm, Saturday, 20 December 2025