Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে — বিশ্ব নদী দিবসের আলোচনায় বক্তারা

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:21 pm, Tuesday, 30 September 2025
  • 203 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

কক্সবাজারে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মানববন্ধনে বক্তারা বলেছেন, “নদী কেবল পানি প্রবাহের মাধ্যম নয়, বরং লাখো মানুষের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও সামাজিক ঐতিহ্যের প্রধান উৎস। মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উন্নয়ন সংস্থা হেল্প কক্সবাজার, এএলআরডি ও পরিবেশ সংগঠন সেভ দ্য কক্সবাজারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও সেভ দ্য কক্সবাজারের চেয়ারম্যান তৌহিদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হেল্প কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম।

এছাড়া বক্তব্য দেন সাংবাদিক নেতা নুরুল আমিন হেলালী, সাংবাদিক ও শিশু সংগঠক এম জসিম উদ্দিন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর, হেল্পের চিফ কোঅর্ডিনেটর আবদুর রহিম বাবু, ডিএলডিসির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সুমন, সাংবাদিক ও পরিবেশকর্মী কামরুল হাসান, আমানুল হক আমান, রফিকুল ইসলাম, লোকমান হাকিম ইমন ও ফাতেমাতুজ জোহরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও পরিবেশকর্মী রতন দাশ।

বক্তারা বলেন, কক্সবাজারের অর্থনীতি, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্য, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে নদীগুলোর অস্তিত্ব গভীরভাবে জড়িত। কিন্তু অবৈধ দখল, বাণিজ্যিক অবকাঠামো, বর্জ্য ফেলা এবং কৃষি জমির রাসায়নিক ব্যবহার নদীগুলোর প্রাণহানি ঘটাচ্ছে। এর ফলে নাব্যতা হ্রাস, জলজ প্রাণীর বিলুপ্তি এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

প্রধান আলোচক আবুল কাশেম বলেন, “নদীর প্রাণ হারালে এর সঙ্গে জড়িয়ে থাকা মাছ ধরা, কৃষি, পরিবহন, পর্যটন ও সংস্কৃতিভিত্তিক জীবিকা হুমকির মুখে পড়ে। দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের বিকল্প পানির উৎস বা জীবিকা নেই। তাই নদী সংরক্ষণকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে।”

সভাপতির বক্তব্যে তৌহিদ বেলাল বলেন, “নদী একটি জীবন্ত সত্তা। মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে। নদী রক্ষার উদ্যোগ শুধু পরিবেশ নয়, এটি জীবন-জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রতিশ্রুতি।”

সভায় বক্তারা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদীর সীমানা চিহ্নিত করে দখলদার উচ্ছেদে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

মানুষ বাঁচাতে হলে আগে নদী বাঁচাতে হবে — বিশ্ব নদী দিবসের আলোচনায় বক্তারা

আপডেট সময় : 07:44:21 pm, Tuesday, 30 September 2025