Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

নাসিরনগরে চ্যাপা শুটকী তৈরী ধুম

  • Reporter Name
  • আপডেট সময় : 11:22:39 pm, Monday, 22 November 2021
  • 265 বার পড়া হয়েছে

নাসিরনগরে চ্যাপা শুটকী তৈরী ধুম

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া) ।।

জেলার নাসিরনগর উপজেলার জেলে পল্লীতে এখন শুটকী তৈরীর ধুম পড়েছে। উপজেলার খাদ্য গুদামের পূর্ব ও পশ্চিম পাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি শুটকী তৈরীর মাঁচা। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ন ও পৌষ এই চার মাস নদী থেকে কাচা পুঁটি মাছ ধরা ও শুকানোর সময়। প্রতিবছর এ সময় নাসিরনগরে ৪ থেকে ৫ কোটি টাকার পুঁটি মাছের শুটকী বিক্রি করা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। এ বছর নাসিরনগরে শুটকী শুকানোর প্রায় ১৩টি বাঁশের মাঁচা তৈরী করা হয়েছে। খোলা আকাশের নীচে নদী থেকে ধরে পুঁটি মাছ শুকিয়ে প্রস্তুত করা হচ্ছে চ্যাপা শুটকী। ব্যবসায়ীরা জানান চলতি শুটকী তৈরীর মৌসমে প্রায় দুই শতাধিক নারী পুরুষ শ্রমিক মিলে শুটকী তৈরীর কাজ করছে। উপজেলার বিভিন্ন জায়গা মেদীর হাওড়, উত্তরবাল্লা, আটওয়ারী, বালিঙ্গা ও লঙ্গন নদীতে জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সমস্ত মিঠা পানির বিল থেকে পুঁটি মাছ ধরে সুস্বাদু চ্যাপা শুটকী তৈরী করা হয়। কোন প্রকার রং বা ক্যামিকেল ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরী হয় বলে এ শুটকীর যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে। নাসিরনগর ভিটাডুবী ডিঘর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাসের কথা বললে তিনি জানান, এই ব্যবসায় অনেকেই স্বাবলম্বী হয়েছে। নাসিরনগরে উৎপাদিত চ্যাপা শুটকী কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, নরসিংদী, সুনামগঞ্জ ও রাজধানী ঢাকা সহ বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সাথে কথা বললে তিনি বলেন, স্বাস্থ্য সম্মত উপায়ে কিভাবে শুটকী তৈরী করা যায় সে বিষয়ে প্রশিক্ষণের জন্য আমরা একটি তালিকা প্রণয়ন করেছি।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

নাসিরনগরে চ্যাপা শুটকী তৈরী ধুম

আপডেট সময় : 11:22:39 pm, Monday, 22 November 2021