
কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরের সিকদার বাজার, দক্ষিণ রুমালিয়ার ছড়ায় কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি (সিবিডিএস) এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। এ সময় ৩৫০-এর অধিক এলাকার মানুষ তাদের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করান এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হোন।
সিবিডিএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম টিম লিডার ইউনুস সাহিল, কার্যকরি সদস্য জুয়েল, সহকার্যকরি সদস্য মোহাম্মদ ইব্রাহিম ও মোঃ সাজ্জাদ হোসেন নূর। এছাড়া বন্ধন সংগঠনের দায়িত্বশীলদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আরফাতুল ইসলাম, জিহাদ, মোঃ সাকিব, আব্দুল্লাহ আল নোমান, মোঃ সাইফুল ইসলাম ও আরমান সাদেক।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করার পাশাপাশি প্রসূতি মা, অসুস্থ রোগী ও জরুরি রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























