Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩ ইসরাইলি বোমা হামলায় লেবাননে- নিহত দিপালীর লাশ নিজ বাড়ীতে- জানাজা শেষে দাফন সম্পন্ন। লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা

রাজাপুর সরকারি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:00:12 pm, Saturday, 20 September 2025
  • 85 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজে চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। অভিযোগ রয়েছে, কলেজ ফান্ড থেকে অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়মকানুন মানা হচ্ছে না। বিভিন্ন খাতে অতিরিক্ত টাকা আদায়, শিক্ষার্থীদের কাছ থেকে অযৌক্তিক ফি নেওয়া এবং জবাবদিহিতার অভাব শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পরপর দুই অর্থ বছরের জন্য বরাদ্দ দেওয়া পাঁচ লক্ষ টাকা উত্তোলন হলেও এর সঠিক ব্যবহার হয়নি বলে জানা গেছে। অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। বর্তমান অধ্যক্ষ হুমায়ুন আহমেদ এবং সাবেক অধ্যক্ষ বাবুল গাজী মাউশি থেকে আড়াই লাখ করে মোট পাঁচ লাখ টাকা উত্তোলন করেছেন। সুবিধার বিনিময়ে তারা ক্রয় কমিটির কাছ থেকে নেয়া মনগড়া ভাউচার পাশ করেছেন। কিন্তু সরজমিন অনুসন্ধানে দেখা গেছে, ভাউচারে উল্লেখিত মালামাল ও বাস্তব পরিস্থিতির মধ্যে অমিল রয়েছে।
সাবেক অধ্যক্ষ বাবুল গাজী অবসরে যাওয়ার পর উত্তোলিত আড়াই লাখ টাকার মধ্যে এক লক্ষ টাকা কলেজের এক শিক্ষকের কাছে ফেরত দিয়েছিলেন। তবে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। এ বিষয়ে তিনি জানান, “আমি কেবল ক্রয় কমিটির দেওয়া ভাউচারে স্বাক্ষর করেছি। সব মালামাল ক্রয় না হলে তার দায় ক্রয় কমিটিকেই নিতে হবে।”
অন্যদিকে, বর্তমান অধ্যক্ষ হুমায়ুন আহমেদ ভাউচার ও মালামাল দেখাতে ব্যর্থ হন। বরং সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানান এবং ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে রাজি হননি। অভিযোগ রয়েছে, তিনিও আড়াই লাখ টাকা উত্তোলনের ক্ষেত্রে ভুয়া ভাউচারে স্বাক্ষর করেছেন, যা অডিট হলে প্রমাণিত হবে।
অনুসন্ধানে আরও জানা গেছে, কলেজ লাইব্রেরির বই ক্রয়, সায়েন্স ল্যাবের মালামাল এবং স্টেশনারি খাতে কেনাকাটার ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি রয়েছে। লাইব্রেরিয়ান সালাউদ্দিনের নামে ২৭ হাজার টাকার বই কেনার চেক পাশ করা হলেও তার মধ্য থেকে ১০ হাজার টাকা কেটে নেয়া হয়। বাধ্য হয়ে লাইব্রেরিয়ান নিজ তহবিল থেকে সেই টাকা বইয়ের দোকানে পরিশোধ করেন। পরে কলেজে অনুসন্ধান চালানোর পর অধ্যক্ষ হুমায়ুন আহমেদ ওই ১০ হাজার টাকা ফেরত দেন।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, কলেজে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণে দুর্নীতি দিন দিন বাড়ছে। অথচ বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।
মাউশি থেকে বরাদ্দ পাওয়া অর্থের আত্মসাতে ক্ষোভ প্রকাশ করেছেন রাজাপুরের সাধারণ মানুষ। সচেতন মহলের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত এবং অডিটের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

রাজাপুর সরকারি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপডেট সময় : 06:00:12 pm, Saturday, 20 September 2025