
রাশেদ আহমেদ, হবিগঞ্জ:
প্রযুক্তিনির্ভর আধুনিক যুগে স্মার্ট হোম আর কেবল স্বপ্ন নয়, বরং বাস্তবতা। এই বাস্তবতাকে আরও ব্যবহারবান্ধব করেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার তরুণ বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী মো. তারেক আহমেদ তানভীর। মাত্র ১৭ বছর বয়সে তিনি তৈরি করেছেন একটি অত্যাধুনিক স্মার্ট হোম প্রজেক্ট, যা বিদ্যুৎ সাশ্রয়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ করার মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে নতুন আশার আলো জ্বালিয়েছে।
প্রকল্পের ধারণা ও বৈশিষ্ট্য
সানশাইন মডেল হাই স্কুলের এসএসসি ২০২৫ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র তানভীরের তৈরি এই প্রজেক্টে রয়েছে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার।
এর মূল লক্ষ্য হলো ঘরের বিদ্যুৎ ব্যবহারকে আরও দক্ষ করা এবং নিরাপত্তা বাড়ানো। বিশেষভাবে তৈরি করা অ্যান্ড্রয়েড APK অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা ঘরের যন্ত্রগুলি দুটি উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবেন—
1. ম্যানুয়াল টাচ কন্ট্রোল (Manual Touch Control): অ্যাপের বোতামে টাচ করে লাইট, ফ্যান, দরজা

























