
উৎপল রক্ষিত,
গাজীপুরে শারদীয় দুর্গা পূজা নিরাপদ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুর মহানগর পুলিশের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিশনার (ভারপ্রাপ্ত)
মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম। মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন গাজীপুর মহানগরের অতিরিক্ত কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশন) তাহেরুল হক চৌহান, গাজীপুর মহানগরের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম, গাজীপুর মহানগর পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাপ্পি দে প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা নিরাপদে, সুষ্ঠু, সুন্দর ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহন করা হবে। দুর্গা পূজায় সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার অশ্লীল, আপত্তিকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকর কোন পোস্ট দেখলে পুলিশ কন্ট্রোল রুম বা ট্রিপল নাইনে জানানোর জন্য মতবিনিময় সভায় উপস্থিত সকলকে অনুরোধ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগরের উপ – কমিশনার বৃন্দ, অতিরিক্ত উপ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, গাজীপুর জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর সেনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস,এনএসআই, ডিজিএফআই, আনসার সদস্য সহ প্রমুখ।

























