
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাট এলাকায় পথচারীদের সুবিধার্থে আরসিসি ঢালাই রাস্তার কাজ পরিদর্শনে যান মান্দা উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী । হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই রাস্তা এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করবে বলে জানিয়েছে স্থানীয়রা। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, এলজিইডি’র সার্ভেয়ার এহতেসাম বিল্লাহ, কার্য-সহকারী মোজাহার আলী ও নাহিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, কামরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের উন্নয়ন করেছি। সতীহাটের আরসিসি ঢালাই রাস্তা নির্মাণের ফলে পথচারীদের যাতায়াত সহজ হবে। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম আরো অব্যাহত থাকবে।

























