Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

মান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ হাজার ৭০০ গাছের চারা বিতরণ,,

  • Reporter Name
  • আপডেট সময় : 04:48:29 pm, Sunday, 7 September 2025
  • 122 বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী কর্মসূচি হাতে নিয়েছেন দলটির কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহেল কাফী । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আব্দুল্লাহেল কাফীর উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলায় মোট ৪ হাজার ৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় । রোববার (৭ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করা ও তাদের মাঝে গাছ লাগানোর আগ্রহ তৈরি করতেই এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা । কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পেয়ারা, আম, কাঁঠাল, অর্জুন, হরীতকী, আমলকী, বকুলসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ। এ সময় আব্দুল্লাহেল কাফী নিজ হাতে চারাগাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন । চারাবিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আজিজুল হক ওয়ালটন বাবু, ইউনিয়ন বিএনপির সদস্য আফাজ উদ্দিন, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরাও অংশগ্রহণ করেন । আয়োজক আব্দুল্লাহেল কাফী বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, প্রতিটি মানুষ অন্তত একটি গাছ রোপণ করুক। গাছ শুধু পরিবেশ বাঁচায় না, এটি আমাদের অস্তিত্বের প্রতীক হয়ে দাঁড়ায় ।”তিনি আরও বলেন,“পরিবেশ বিপর্যয়ের এই সময়ে আমাদের দায়িত্ব প্রকৃতির পাশে দাঁড়ানো। তাই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও মানুষের জন্য কিছু করতে চাই। এই কর্মসূচি তারই অংশ।” স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সচরাচর দেখা যায় না। আব্দুল্লাহেল কাফীর প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানান এবং আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

মান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪ হাজার ৭০০ গাছের চারা বিতরণ,,

আপডেট সময় : 04:48:29 pm, Sunday, 7 September 2025