Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

শরীয়তপুরে বিএনপির দুই নেতার কারাবরণের দিন আজ, আজও দিতে হয় হাজিরা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:17:27 pm, Thursday, 4 September 2025
  • 207 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় বিএনপির নিবেদিত দুই নেতা—উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন ও তৎকালীন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং পৌরসভা বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাজহারুল ইসলাম রনি মুন্সি। আজ, ৪ সেপ্টেম্বর, তাদের রাজনৈতিক জীবনের এক বিষন্নময় স্মৃতির দিন।

জানা যায়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর গভীর রাতে কোনো ধরনের মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই পুলিশ তাদের আকস্মিকভাবে গ্রেফতার করে। পরদিন আদালতে জামিন আবেদন নাকচ করে উভয় নেতাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সে সময় রনি মুন্সি ও আলমগীর হোসেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। শুধুমাত্র একটি নৌ-ভ্রমণের আয়োজনকে অজুহাত বানিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। গ্রেফতারের পর তারা কারাগারে শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

নেতাকর্মীরা বলেন, “ওই সময়ের ঘটনাটি আমাদের জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। নিবেদিতপ্রাণ দু’জন নেতাকে অন্যায়ভাবে বন্দি করা হয়েছিল কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য।”

অন্যদিকে, সাবেক উপজেলা ছাত্রদল আহ্বায়ক ও পৌরসভা বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মাজহারুল ইসলাম রনি মুন্সি বলেন, “আমার রাজনৈতিক জীবনকে ধ্বংস করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। কারাগারে আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে, অথচ আমার একমাত্র অপরাধ ছিল বিএনপির পতাকাতলে কাজ করা। আজও সেই দিনের দুঃসহ স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। তবে আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসাই একদিন সত্যকে জয়ী করবে।”

এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন বলেন, “আজকের দিনটি আমার জীবনের এক বেদনাদায়ক অধ্যায়। আমি কোনো অপরাধ করিনি, কেবল দেশপ্রেম আর গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর কারণেই আমাকে গ্রেফতার করে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছিল। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিকভাবেও ভয়াবহ চাপ সহ্য করতে হয়েছিল। তবে আজও আমি সেই আদর্শে অটল আছি।”

আজ তাদের কারাবরণের এই দিনে জাজিরা ও শরীয়তপুর বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের সকল ভুয়া মামলার নিস্পত্তি এবং পূর্ণ মুক্তি দাবি করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

শরীয়তপুরে বিএনপির দুই নেতার কারাবরণের দিন আজ, আজও দিতে হয় হাজিরা

আপডেট সময় : 08:17:27 pm, Thursday, 4 September 2025