Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

শরীয়তপুরের কৃতি সন্তান বায়তুশ শরফ স্বর্ণপদক পাচ্ছেন ড. মোঃ ইব্রাহীম খলিল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:46:17 pm, Monday, 1 September 2025
  • 160 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামি শিক্ষা, দর্শন ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বায়তুস শরফ স্বর্ণপদক’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শরীয়তপুরের জাজিরার কৃতি সন্তান ড. মোঃ ইব্রাহীম খলিল। রোববার (৩১ আগস্ট) বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক শাব্বির আহমদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকীও নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একই পদকে ভূষিত হবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে এ সংবর্ধনা প্রদান করা হবে। এর আগে পবিত্র মিলাদুন্নবী (সা) উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ সোমবার থেকে শুরু হয়েছে। উদ্বোধন করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। এদিন বিকাল তিনটা থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার ৪৩ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

পরদিন ২ সেপ্টেম্বর বাদ মাগরিব তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের পরিবেশনায় পাখপাখালির আসর ও ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব শানে মোস্তফা (সা) মাহফিল অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর জুমাবার বাদ মাগরিব আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা। প্রতিদিন সকাল ১০টা থেকে কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

পাঁচ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে পবিত্র মিলাদুন্নবী (সা) মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বায়তুশ শরফের ভক্ত-মুরিদানসহ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

শরীয়তপুরের কৃতি সন্তান বায়তুশ শরফ স্বর্ণপদক পাচ্ছেন ড. মোঃ ইব্রাহীম খলিল

আপডেট সময় : 08:46:17 pm, Monday, 1 September 2025