Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি সেভ দ্য কক্সবাজারের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:47:39 pm, Wednesday, 27 August 2025
  • 153 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে কক্সবাজারের নাগরিক সমাজ।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ডিসি অফিস চত্বরে ‘সেভ দ্য কক্সবাজার’-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, “রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে শত কোটি টাকা ব্যয়ে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন হলেও কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা হয়নি। এতে আমাদের সফলতা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক তৌহিদ বেলাল।

প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক ও গবেষক মুহম্মদ নুরুল ইসলাম বলেন, “রোহিঙ্গাদের কারণে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সামাজিক অস্থিরতা ও মাদকের ভয়াল বিস্তার ঘটছে। কক্সবাজারবাসী আর এই ভার বইতে রাজি নয়। নিরাপদ প্রত্যাবাসন দ্রুততম সময়ে সম্ভব না হলে পার্বত্য জেলাগুলোর খালি জায়গায় সরিয়ে নেওয়া হোক।”

বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক ও রাজনীতিবিদ রুহুল কাদের বাবুল বলেন, “রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। সদ্য সমাপ্ত কক্সবাজার সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় এনজিওদের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় আমরা ক্ষুব্ধ।” তিনি এর পেছনে দায়ীদের মুখোশ উন্মোচনের দাবি জানান।

কক্সবাজার জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আমানুল হক আমান বলেন, “স্থানীয় শিক্ষকদের প্রকল্পের মেয়াদ থাকা সত্ত্বেও চাকরিচ্যুত করা হয়েছে, অথচ রোহিঙ্গা শিক্ষকদের একজনকেও বাদ দেওয়া হয়নি। এই বৈষম্যে এনজিও প্লাটফর্মের ভূমিকা রহস্যজনক। কক্সবাজারের স্বার্থে তাদের কার্যক্রম ও ফান্ড অবিলম্বে বন্ধ করতে হবে।”

সাবেক ব্যাংকার ও রাজনীতিবিদ মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “চাকরিচ্যুত শিক্ষকদের সমস্যার এখনো সমাধান হয়নি। তথাকথিত এনজিও প্লাটফর্ম দেশের স্বার্থ, প্রত্যাবাসন ও শিক্ষকদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিদেশে বসে মোটা অংকের বেতন নেওয়া তাদের প্রধানকে বন্ধ করতে হবে।”

মানবাধিকার কর্মী মিজানুর রহমান বাহাদুর বলেন, “প্রত্যাবাসনের বিরুদ্ধে থাকা এনজিওগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কক্সবাজারের নিরাপত্তার স্বার্থে অস্থিরতার দায়ীদের চিহ্নিত করতে হবে।”

সাংবাদিক ও পরিবেশকর্মী রতন দাশের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আশেকউল্লাহ ফারুকী, সাংবাদিক নূর মোহাম্মদ, আবদুর রহমান হাশেমী, শিক্ষাবিদ মাওলানা ইউসুফ মক্কী, সাংবাদিক মুহাম্মদ হোসেন সুমন, সমাজকর্মী হাফেজ মুহাম্মদ ওমর ফারুক এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মনসুরুল ইসলাম চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি সেভ দ্য কক্সবাজারের মানববন্ধন

আপডেট সময় : 04:47:39 pm, Wednesday, 27 August 2025