Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:16:19 pm, Monday, 25 August 2025
  • 154 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (২৪ আগস্ট) দুপুরে নলছিটি পৌর এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর স্বেচ্ছাসেবক দলের একনিষ্ঠ কর্মী মো. সজিব দেওয়ান। তিনি অভিযোগ করেন, পৌর স্বেচ্ছাসেবক দলের নয়টি ওয়ার্ডের মধ্যে আটটি কমিটি অনেক আগেই গঠন করা হলেও দীর্ঘ আড়াই বছরে ১ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়নি। সর্বশেষ গত ২২ আগস্ট হঠাৎ করেই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশ কাটিয়ে অর্থ লেনদেনের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ রাসেল পেদা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক মামলা রয়েছে (জি.আর. মামলা নং-১৬/২২)। এছাড়া সদস্য সচিব পদও ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আহবায়ক কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, ঠিকাদারের মালামাল চুরি, নদীপথে জাহাজ আটকিয়ে লুটপাট, জমি দখলসহ অসংখ্য অভিযোগ রয়েছে। অন্যদিকে সদস্য সচিব সোহেল খানের বিরুদ্ধেও নলছিটি পৌরসভার এক প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা (মামলা নং-১৩) রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, কমিটি ঘোষণার পর থেকে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ইতোমধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের ১৬ জন ওয়ার্ড আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক লিখিতভাবে জেলা কমিটির কাছে অনাস্থা ও অপসারণ চেয়ে চিঠি দিয়েছেন। কিন্তু জেলা কমিটির পক্ষ থেকে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এসময় তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কাছে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল এবং বিতর্কিত আহবায়ক কামরুজ্জামান সুমন ও সদস্য সচিব সোহেল খানের বহিষ্কার দাবি করেন। অন্যথায় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : 08:16:19 pm, Monday, 25 August 2025