Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে

  • Reporter Name
  • আপডেট সময় : 04:21:28 pm, Sunday, 24 August 2025
  • 100 বার পড়া হয়েছে
উৎপল রক্ষিত ,গাজীপুর,
বাংলাদেশ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমান প্রেক্ষাপটের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। এ লক্ষ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিটা প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকবে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, ভোট কেন্দ্রের ভেতরের যে শৃঙ্খলা, ভোটারদের শৃঙ্খলা, যেকোনো ধরনের অনিয়ম, যেকোনো ধরনের উশৃংখল আচরণ যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেটার জন্য মৌলিক প্রশিক্ষণ শুরু করা আছে।
তিনি বলেন, আমরা আমাদের উপজেলা আনসারদের ভূমিকা ও রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থাপনায় এক লাখ ৮০ হাজার সদস্য নতুন করে তৈরি করবো। প্রত্যেকটা জেলায় কতজন আমরা তৈরি করব সেটা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। গত এক বছরে আমরা দেড় লাখ আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়েছি।আমরা ৩ লাখ আনসার রেডি করছি, মোতায়েন হবে সাড়ে ৬ লাখ। সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহা পরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, একাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত আনসার, এপিসি ও পিসি সদস্যদের এ প্রশিক্ষণে মোট ১ হাজার ১৬০ জন প্রশিক্ষণার্থী (পুরুষ ১,১৫১ জন ও মহিলা ৯ জন) অংশগ্রহণ করেন। এরমধ্যে ১ হাজার ১৩৬ জন সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন এবং ২৪ জন অকৃতকার্য হন। প্রশিক্ষণকালীন সময়ে মৌলিক শরীরচর্চা, সাধারণ ও অস্ত্র ড্রিল, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব ও শৃঙ্খলা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সংগঠন ও বিধি-বিধান, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, নারী ও শিশুর সুরক্ষা, জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষণে বিশেষ কৃতিত্বের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়। তারা হলেন- তরিকুল ইসলাম, মো. বারিক এবং মাইনুল ইসলাম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ভোট কেন্দ্রগুলোতে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে

আপডেট সময় : 04:21:28 pm, Sunday, 24 August 2025