Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

জোরপূর্বক কাজ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:05:36 pm, Sunday, 24 August 2025
  • 88 বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে জোরপূর্বক কাজ করানোর সময় বৈদ্যুতিক শট সার্কিটে দগ্ধ হয়ে শিপন আহমেদ (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।অভিযুক্ত আলম ও লিপি দম্পতি পালিয়ে গেছে। নিহত শিপন পৌর শহরের জগতপুর গ্রামের আহমদ আলী বেপারী বাড়ির মৃত মন্তাজ আহমেদের ছেলে।
শনিবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর বি এন কে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শিপন এক সন্তানের জনক এবং তার স্ত্রীআট মাসের অন্তঃসত্ত্বা ।
গত বুধবার (২০ আগস্ট) উপজেলার বালুয়া চৌমুহনী বাজারসংলগ্ন আলম ও লিপি দম্পতির বসতঘরে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিপন চৌমুহনী বাজারে আলম ও লিপি দম্পতির মালিকানাধীন একটি দোকান ভাড়া নিয়ে এসএস (স্টেশনারি) ব্যবসা করতেন। সম্প্রতি দোকান মালিক আলম ও তার স্ত্রী লিপি তাকে দোকান ছাড়ার হুমকি দিয়ে জোরপূর্বক বাড়ির ছাদে কাজ করতে বাধ্য করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদের যেখানে কাজ করানো হচ্ছিল, তার ঠিক এক হাত উপরে ৪ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইন ছিল। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই শিপনকে সেখানে কাজ করতে বাধ্য করা হয় ।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন ছাদেই পড়ে যান। মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করেন।
বালুয়া চৌমুহনী বাজারের ব্যবসায়ী কালু মিয়া বলেন,“ঘটনার আগের দিন শিপন বলেন, ভাই, দোকানের মালিক জোর করতেছে কাজ করতে। না করলে দোকান ছেড়ে দিতে বলে। আমি বলেছি—শিপন, রিস্ক থাকলে করিস না।”
দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত আলম ও লিপি দম্পতি পলাতক রয়েছেন।
নিহতের পরিবার ও আত্মীয়স্বজন শিপনের মরদেহ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
তারা অভিযোগ করেন,“এটা দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার পরিবার আজ নিঃস্ব হয়ে গেল।”

শিপনের স্ত্রী মিতু আক্তার বলেন,“আমার স্বামীকে জোর করে কাজ করাতে বাধ্য করা হয়েছিল। আমার ছোট একটি সন্তান আছে, আর আমি আট মাসের অন্তঃসত্ত্বা। আমি এখন কী করব?”
রামগঞ্জ উপজেলার ডিজিএম (জোনাল ম্যানেজার) শাহিন রেজা ফরাজীকে সাংবাদিকরা ফোন করলে তিনি বলেন,“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।”

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বলেন,“ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

জোরপূর্বক কাজ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : 04:05:36 pm, Sunday, 24 August 2025