Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরের গোলাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রূপগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার কাউখালীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

যে জানে সে করে, রাজাপুরে আলোচনায় ইউএনও রাহুল চন্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:12:56 pm, Thursday, 21 August 2025
  • 111 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.46944445, 0.546875); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 164.32191; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 38;

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
যে জানে সে করে— এই প্রবাদ যেন হুবহু মিলে যায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের সঙ্গে। ৩৫তম বিসিএসের এই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে রাজাপুরে দায়িত্ব পালন করছেন। শহর উন্নয়ন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কার্যকর উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রাজাপুরবাসীর মুখে মুখে এখন উন্নয়ন আর পরিবর্তনের গল্প। শহরে আলো নেই, পরিচ্ছন্নতার অভাব, খেলাধুলার সুযোগ সীমিত— এসব দীর্ঘদিনের সমস্যা একে একে সমাধান করে দিচ্ছেন ইউএনও রাহুল চন্দ।
রাতের অন্ধকারে আলোঃ
রাজাপুরে দায়িত্ব নেওয়ার আগে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছিল অন্ধকারাচ্ছন্ন। আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু সোলার লাইট বসানো হলেও নিম্নমানের হওয়ায় দ্রুত নষ্ট হয়ে যায়। রাহুল চন্দের উদ্যোগে এখন রাজাপুর শহরসহ উপজেলার বড় বড় হাট-বাজারে স্থাপন করা হয়েছে হ্যালোজেন ও স্ট্রিট লাইট। এতে রাতে চলাচলে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।
পরিচ্ছন্ন শহর, সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনাঃ
একসময় দোকানপাট, বাড়িঘর ও প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা হতো। ইউএনওর উদ্যোগে এখন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন বসানো হয়েছে। নির্ধারিত স্থানে আবর্জনা পরিবহনের জন্য নিয়োগ করা হয়েছে জনবলও। এর ফলে শহরের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের ভেতরেও রাখা হচ্ছে পরিচ্ছন্নতার কড়াকড়ি। জলাবদ্ধতা নিরসনের জন্য নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা।
মানবিকতায় অগ্রগামীঃ
অসহায়দের জন্য শীতবস্ত্র বিতরণে তিনি দেখিয়েছেন ভিন্নধর্মী দৃষ্টান্ত। আগের ইউএনওদের মতো আনুষ্ঠানিকভাবে বিতরণ না করে রাহুল চন্দ নিজ হাতে নাম-ঠিকানা সংগ্রহ করে রাতের আধারে পৌঁছে দিয়েছেন শীতবস্ত্র। ফলে সাহায্যপ্রাপ্ত পরিবারগুলো পেয়েছে সম্মান ও স্বস্তি।
খেলাধুলায় নতুন অধ্যায়ঃ
রাজাপুরের ব্যাডমিন্টন খেলোয়াড়দের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি ইনডোর। তাঁর প্রচেষ্টায় সেই স্বপ্নও পূরণ হয়েছে। এখন খেলোয়াড়রা সারা বছর ইনডোরে অনুশীলনের সুযোগ পাচ্ছেন, যা তাদের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে দায়িত্বশীলতাঃ
হিন্দু ধর্মাবলম্বী হলেও সকল ধর্মের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি সমান। ঈদের নামাজের সময় তিনি ঈদগাহের পাশে দাঁড়িয়ে থাকেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এ উদ্যোগ তাঁকে সাধারণ মানুষের কাছে আরও প্রিয় করে তুলেছে।
নতুন ঈদগাহ, বড় আনন্দঃ
রাজাপুর উপজেলা পরিষদের অর্থায়নে সম্প্রতি নির্মিত হয়েছে আধুনিক ও প্রশস্ত উপজেলা ঈদগাহ। প্রায় ১৭ হাজার বর্গফুট আয়তনের এই ঈদগাহটি রাজাপুর মডেল মসজিদ ও উপজেলা পরিষদের পুকুরের মধ্যবর্তী মাঠে তৈরি হয়েছে। দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় স্থানীয় মুসল্লিদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও সন্তুষ্টি। ঈদুল ফিতর, ঈদুল আজহা, জানাজা ও অন্যান্য ধর্মীয় সমাবেশ এখন থেকে এখানে অনুষ্ঠিত হবে সুষ্ঠু পরিবেশে।
দীর্ঘমেয়াদি উদ্যোগঃ
শুধু আলো-আবর্জনাই নয়, রাজাপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কবিরাজ বাড়ি খাল খনন ও দখলমুক্ত করা। ইউএনও রাহুল চন্দ সেই উদ্যোগও হাতে নিয়ে খাল খনন ও দখলমুক্ত করেছেন। উপজেলা পরিষদের ভেতরে সৌন্দর্যবর্ধন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা সহজীকরণ, দীর্ঘদিন আটকে থাকা নামজারি সেবা দ্রুত সম্পন্ন করা— এসবও চলছে তাঁর হাত ধরে। এছাড়া শিক্ষার মানোন্নয়নে তিনি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছেন। সরকার নির্ধারিত সময়ের আগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার প্রবণতা তিনি কঠোরভাবে প্রতিরোধ করছেন।
রাজাপুরবাসীর আশাঃ
রাজাপুরের সাধারণ মানুষ বলছেন, প্রশাসনের একনিষ্ঠতা ও ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছুই সম্ভব। ইউএনও রাহুল চন্দ প্রমাণ করেছেন— দায়িত্বে সততা থাকলে উন্নয়ন স্বাভাবিকভাবেই আসে। এর আগে এই উপজেলায় অনেক ইউএনও এসেছেন তবে রাহুল চন্দের মতো এতো উন্নয়ন কেউ করেনি। রাহুল চন্দের মতো একজন ইউএনও রাজাপুর উপজেলায় থাকলে হয়তো একটা আধুনিক মডেল উপজেলা গড়ে তুলতে পারবেন বলে আশা করছেন সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

যে জানে সে করে, রাজাপুরে আলোচনায় ইউএনও রাহুল চন্দ

আপডেট সময় : 07:12:56 pm, Thursday, 21 August 2025