Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদকসহ নারী কারবারি আটক রংপুর বিভাগের দুই জেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযান: ৯৪ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান: অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:56:54 pm, Tuesday, 19 August 2025
  • 383 বার পড়া হয়েছে

মো. আব্দুর রহিম(শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের তথ্য। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এ অভিযান চালানো হয়। এতে প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে রোগীসেবা—সবখানেই দুর্নীতি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার প্রমাণ মেলে।

দুদকের মাদারীপুর-শরীয়তপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আকতারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল হাসপাতালের বিভিন্ন দফতর ঘুরে দেখে এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন তারা।

অভিযান শেষে দুদক জানায়, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে সেবা প্রদানে অনিয়ম, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ পাওয়া যাচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে—ভর্তি রোগীদের জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও তিনবেলা খাবার সরবরাহ করা হয়নি। রোগীরা জানিয়েছেন, সকাল ও দুপুরে অল্প কিছু খাবার দিলেও রাতের খাবার প্রায়শই দেওয়া হয় না। বাধ্য হয়ে স্বজনদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।

রক্ষণাবেক্ষণ খাতে নিয়মিত অর্থ বরাদ্দ থাকলেও অবহেলা ও অনিয়মের কারণে অনেক যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে। শুধু তাই নয়, ১ কোটি ৬৭ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ কাগজে-কলমে শেষ দেখানো হলেও বাস্তবে সেসবের সঠিক বাস্তবায়ন পাওয়া যায়নি।

দৈনন্দিন সেবাদানে অব্যবস্থাপনা ও কর্মীদের দায়িত্বহীনতার কারণে সাধারণ রোগীরা নানাভাবে ভোগান্তিতে পড়ছেন। রোগীদের অভিযোগ—“হাসপাতালে এসে যদি সেবা না পাই, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?”

সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে সেবাদান ও রক্ষণাবেক্ষণে বড় ধরনের অনিয়মের প্রমাণ আমরা পেয়েছি। উন্নয়ন কাজের ক্ষেত্রেও অনিয়ম স্পষ্ট। নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। শুধু জাজিরা নয়, দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে এভাবেই দুদক অনিয়মের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে।

দীর্ঘদিন ধরে হাসপাতালের এসব অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দুদকের এ অভিযান যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান: অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

আপডেট সময় : 06:56:54 pm, Tuesday, 19 August 2025