Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

লক্ষ্মীপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:18:02 pm, Thursday, 14 August 2025
  • 149 বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ৭০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। জানা গেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার  চর আব্দুল্লাহ আল মাদ্রাসাতুল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আব্দুল হাকিমের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ৭০ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ মানববন্ধন করেছে  । এ ছাড়া দুই বছরের ব্যাংক লেনদেনের ১১ লাখ ৮০ হাজার টাকার গরমিলেরও অভিযোগ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
 গতকাল বুধবার প্রতিষ্ঠানের গেটে তালা মেরে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা  দেওয়ালে দেওয়ালে চিকা মেরে  লেখা হয় ‘৭০ লাখ গেলো কই’।
তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ বলছেন, অর্থ আত্মসাৎ ও দুর্নীতি অনিয়মের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছে।
মাদ্রাসাছাত্র তানজীমুর রহমান ও ছাত্রী জুইনা আক্তার জানান, বিজ্ঞান বিভাগে আধুনিক প্রযুক্তির মালামাল ক্রয়ের নামে অধ্যক্ষ অর্থ আত্মসাত করেছেন। আইসিটি বিভাগের কোনো ক্লাস হয় না। শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে উপবৃত্তির লাখ লাখ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। সুষ্ঠু তদেন্তর মাধ্যমে অধ্যক্ষের দুর্নীতি-অনিয়মের বিচার করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এর বিচার করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে।
আরবী শিক্ষক জোবায়ের আল হোসাইন বলেন, গত বছর মাদ্রাসার ব্যাংক (অগ্রণী) হিসাব থেকে বিভিন্ন সময় অধ্যক্ষ ৭০ লাখ টাকা উত্তোলন করেন। কোনো বিল ভাউচার বা রেজুলেশন ছাড়াই তিনি ওই টাকা আত্মসাৎ করেন। এরসঙ্গে কে কে জড়িত আছেন তা তিনি স্বীকার করছেন না। নতুন করে দুই বছরের ব্যাংক লেনদেনে আরও প্রায় ১১ লাখ ৮০ হাজার টাকার গরমিল রয়েছে।
শিক্ষক আবু বকর ছিদ্দিক বলেন, অধ্যক্ষ প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী তিনি ৭০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকা তিনি আত্মসাৎ করেছেন। গত কয়েকদিন পাঠদান হচ্ছে না। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কেচি গেইটে তালা মেরে মানববন্ধন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন বলেন, অর্থ আত্মসাতের ঘটনাটি কেউ আমাদের জানায়নি। এছাড়া ক্লাস বর্জন করে প্রতিষ্ঠানের তালা মারার বিষয়টিও সংশ্লিষ্ট কেউ জানায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
রামগতি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ফাজিল বা ডিগ্রি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে জেলা প্রশাসন দায়িত্বে থাকেন। ঘটনাটি জেলা প্রশাসনকে জানানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা

লক্ষ্মীপুরে অধ্যক্ষের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : 04:18:02 pm, Thursday, 14 August 2025