Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে? “বরকল তরুণ সংঘের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত” চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জলাবদ্ধতা শীর্ষক সেমিনারে ডা. শাহাদাত হোসেন গাজীপুরে ৫ হত্যা: আগেই হত্যার হুমকি দিয়েছিল ফুরকান পাইকগাছায় অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান রূপগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া বহু মামলার আসামি শামীম মিয়া কক্সবাজারে গ্রেফতার লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ সতর্কতা ও মাইকিং মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টারের আয়োজনে হয়ে গেলো ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প যুদ্ধ থামলে বদলে যাবে বিশ্ব রাজনীতির সমীকরণ: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং চট্টগ্রামের মহেশখালীতে আশ বাজারের ১৬তম আউটলেট উদ্বোধন কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন জনগণই দেশের মালিক, তাদের সেবা করাই সরকারের মূল লক্ষ্য:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পদ পদবী নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের সেবাই প্রকৃত রাজনীতি:- ডা. শাহাদাত হোসেন নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন কুড়িগ্রামের তরুণীর চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষক গ্রেপ্তার পলাশে ইয়াবাসহ যুবক আটক চবির ঐতিহ্যবাহী আলাওল হলের নতুন প্রভোস্ট অধ্যাপক জামালুল আকবর চৌধুরী দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য কেন্দ্র বাস্তবায়নে দ্রুত কেন্দ্রীয় সিদ্ধান্তের দাবি সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি ও অবস্থান কর্মসূচি ফতুল্লায় পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ ৪ জলদস্যু আটক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম’র দায়িত্বভার গ্রহণ রূপগঞ্জে খাল পুনঃখননের দাবিতে কৃষক-গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

রাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের  দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, উত্তেজনায় ১৪৪ ধারা জারি

  • Reporter Name
  • আপডেট সময় : 02:45:43 pm, Wednesday, 13 August 2025
  • 103 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় একই তারিখ ও সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় বিএনপি ও যুবদলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, বুধবার (১৩ আগস্ট) রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আদেশটি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার প্রদত্ত ক্ষমতাবলে জারি করা হয়।
প্রশাসনের আদেশে বলা হয়, বিএনপির রাজাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নুর হোসেন স্বাক্ষরিত এক পত্রে ১৩ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র‌্যালি ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। অপরদিকে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন স্বাক্ষরিত আরেকটি পত্রে একই তারিখ, সময় ও স্থানে যুবদলের সমাবেশের কথা জানানো হয়। একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন উপজেলা প্রশাসনের কাছে ১৪৪ ধারা জারির সুপারিশ করেন।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজাপুর উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশের প্রধান অতিথি করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে। দাওয়াতপত্রে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর হোসেনের স্বাক্ষর থাকলেও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নাম ছিল না। সমাবেশ সফল করতে বেশ কয়েকদিন ধরে ঝালকাঠি-১ আসনের কয়েকজন মনোনয়নপ্রত্যাশী প্রচারণা চালিয়ে আসছিলেন।
অন্যদিকে, রফিকুল ইসলাম জামালের অনুসারী হিসেবে পরিচিত যুবদলের পক্ষ থেকেও একই সময় ও স্থানে পাল্টা সমাবেশের ডাক দেওয়া হয়। এতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব আনিচুর রহমানকে অতিথি হিসেবে উল্লেখ করা হয়। তবে রবিউল হোসেন তুহিন জানিয়েছেন, রাজাপুর যুবদলের এই সমাবেশ সম্পর্কে তিনি কিছুই জানেন না।
সমাবেশের অন্যতম আয়োজক নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, “আমরা পাঁচ দিন আগে সমাবেশের ঘোষণা দিয়েছি এবং প্রশাসনকে জানিয়েছি। কেন্দ্রীয় ও জেলা নেতারা আসবেন। যুবদলের নামে পাল্টা সমাবেশ ডাকা গ্রহণযোগ্য নয়।”
অন্যদিকে, রাজাপুর উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হক দাবি করেন, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা অনেক আগেই সমাবেশ করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বর্ষার কারণে দেরি হয়েছে। এক সপ্তাহ আগে অনুমতির জন্য আবেদন করেছি। বিএনপি গ্রুপ আমাদের বাধা দিতে চাইছে।”
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, “দু’পক্ষই আমাদের অবহিত করেছে, কিন্তু কাউকেই লিখিত অনুমতি দেওয়া হয়নি। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন জানান, বিএনপির সমাবেশের কথা তিনি জানেন, তবে যুবদলের সমাবেশ সম্পর্কে অবগত নন। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মঙ্গলবার দিনভর ও রাতে উভয় পক্ষের মোটরসাইকেল মহড়া ও শোডাউনের কারণে পুরো রাজাপুরে উত্তেজনা ও ভয়ভীতি বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে?

রাজাপুরে একই সময়ে বিএনপি ও যুবদলের  দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, উত্তেজনায় ১৪৪ ধারা জারি

আপডেট সময় : 02:45:43 pm, Wednesday, 13 August 2025