Dhaka , Sunday, 10 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :- মেয়র ডা. শাহাদাত হোসেন কৃষিতে বিপ্লব ঘটাবে খাল খনন কর্মসূচি: কুড়িগ্রামে ২ কিমি খালের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী নতুন কুড়ি ২০২৬ (মাদারীপুর) ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অ্যাপলের বিরুদ্ধে প্রতিযোগিতাবিরোধী অভিযোগে মামলা করল ‘রেভ’, শত কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি শিক্ষার মান ও দক্ষতার সংকট: বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত ভবিষ্যতের জন্য? শৈশবের পরও টিকা জরুরি, প্রাপ্তবয়স্কদের জন্য ৫টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি স্বাধীনভাবে কাজ করতে না পারায় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা তলানিতে ক্রিস্পি চিলি পটেটো তৈরির রেসিপি জেনে নিন আবুধাবিতে বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির এজিএম অনুষ্ঠিত চ্যাটের মাধ্যমেই ভিডিও খোঁজার সুযোগ দিচ্ছে ইউটিউব, আসছে এআই ফিচার ‘Ask YouTube’ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় হজ করলে কি ফরজ হজ আদায় হবে? ইসলামি বিধান কী বলে লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার চেষ্টা মিরাজের ঘূর্ণিতে আবারও বাংলাদেশের দাপট, টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৭ রানের লিড ইরান হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করেছে। টিসিবির ট্রাকসেল শুরু কাল, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য সীমান্ত হত্যা রোধে শক্তিশালী কূটনৈতিক অবস্থান জানান দিতে হবে: আসিফ মামুহদ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫  ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেরা ১৫ বিজিবি’র ধাওয়ায় ৪৪০০ পিস ইয়াবা ফেলে পালালো চোরাকারবারীরা: কুড়িগ্রাম সীমান্তে বড় অভিযান রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রামুতে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন এসআই মোঃ শওকত জামিল : গ্রেফতার ৩ হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন রামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানীর অভিযোগ

জুলাই যোদ্ধাদের ঐক্যই আমাদের শক্তি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:57 pm, Thursday, 17 July 2025
  • 110 বার পড়া হয়েছে

নাদিম সরকার,
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গণতন্ত্র ও ন্যায্য অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা সম্মিলিতভাবে লড়াই করেছে। কেউ এককভাবে কিছু করেনি। এই ঐক্যই আমাদের শক্তি।

উপদেষ্টা আজ বিকালে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) প্রফেসর ড. এম এইচ খান অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “আমি আপনাদের স্যালুট জানাই। আপনাদের সাহসিকতার কারণেই আজকে আমরা এই দিনটি পেয়েছি। ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশকে রক্ষা করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। গণতন্ত্র আমাদেরকে কেউ উপহার দেয়নি। এটা আপনাদের কণ্ঠস্বরের ফসল। সেই কণ্ঠস্বরের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে।”

তিনি আরো বলেন, “আমি নিজেও আন্দোলনের সময় ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্ল্যাটফর্মের মাধ্যমে রাজপথে ছাত্র-জনতার সঙ্গে ছিলাম। এই আন্দোলনের পেছনে রয়েছে ২০১৮ সালের ছাত্র আন্দোলনের প্রস্তুতি, যা পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।” তিনি বলেন, “দেশের ভেতর ও বাইরে অনেক ষড়যন্ত্র রয়েছে। আমরা কোনো বৈশ্বিক প্রতিষ্ঠানের শৃঙ্খলে আবদ্ধ হতে চাই না। নতুন প্রজন্ম এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেটাই আমাদের প্রত্যাশা।”

উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়েই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার নির্দিষ্ট সময়ের জন্য কাজ করবে এবং এই সময়ে জনগণের জন্য ভালো কাজগুলো করে যেতে হবে। এই ভালো কাজগুলো রক্ষা করার দায়িত্ব ছাত্র-জনতার।”

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আশরাফুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এএউএসটি’র চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. মুহ. মাহবুবুর রহমান, জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তৃতা করেন এএউএসটি’র ছাত্র শাফি আহম্মেদ উল্লাহ, আরেফিন ফয়সাল আলভী,
তৌহিদ হাসান রিমন, মোস্তাকিম বিল্লাহ শ্রেষ্ঠ। পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে স্থিরচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

জুলাই যোদ্ধাদের ঐক্যই আমাদের শক্তি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : 08:22:57 pm, Thursday, 17 July 2025