Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও কলেজের উদ্বোধন,   অজপাড়াগাঁয়ে আলোর  জয়গান

  • Reporter Name
  • আপডেট সময় : 10:21:35 pm, Tuesday, 15 July 2025
  • 51 বার পড়া হয়েছে
মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি:
রূপগঞ্জের  ভোলাব ইউনিয়ন। এখনো সবুজ-শ্যামলা। কৃষি নির্ভর এ এলাকায় কয়েকটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা থাকলে নেই  কলেজ। অবশেষে স্বাধীনতার ৫৭ বছর ভোলাববাসীর সেই দুঃখের অবসান হচ্ছে। আগে এখানকার শিক্ষার্থীদের  কলেজে যেতে হলে মাইলের পর মাইল পাড়ি দিতে হতো।  ছেলেমেয়েদের বিদ্যাপীঠে পাঠিয়ে  উদ্বিগ্ন থাকতো মা-বাবা।  সেই  চিন্তার অবসান ঘটালেন ভোলাব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।  তার সহযোগীতায় ভোলাব ইউনিয়নে শিক্ষার আলো ফুটে উঠেছে। মঙ্গলবার এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভোলাব গণবাংলা উচ্চ বিদ্যালয়ে কলেজ করার ঘোষণা দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোলাব  রূপগঞ্জের শেষ সীমানার একটি ইউনিয়ন। শীতলক্ষ্যা নদ ঘেঁষা  এ এলাকাটি কৃষি নির্ভর ছিলো। এখনো সুজলা-সুফলা  ভোলাবতে তাজা সবজি ফলে। ভোলাব ইউনিয়নের  উত্তরে নরসিংদী জেলা। এখানে কয়েকটি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা থাকলেও  নেই কলেজ।  উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে এখানকার শিক্ষার্থীদের মাইলের পর মাইল পাড়ি দিয়ে যেতে হতো কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরি কলেজে কিংবা যেতো হতো নরসিংদী কলেজে।  স্বাধীনতার ৫৭ বছর ধরে এ ইউনিয়নের বাসিন্দারা শিক্ষার ক্ষেত্রে  বঞ্চনার শিকার হয়ে আসছে। অবশেষে গতকাল মঙ্গলবার সেই বঞ্চনার অবসানের যাত্রা শুরু হয়েছে।
জানা গেছে, এ ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকলেও পিছিয়ে শিক্ষা ক্ষেত্রে। এলাকার বেশীরভাগ মানুষ নিন্ম মধ্যবিত্ত আয়ের হওয়ায় আর্থিক অনটনের কারনে বেশীরভাগ ছেলে মেয়েরা মাধ্যমিকের পর ঝড়ে যায় ৷  যোগাযোগ ব্যবস্থাসহ নানা প্রতিবন্ধকতার কারণে এ ইউনিয়নের ছেলে মেয়েরা সিংহভাগই মাধ্যমিকের গন্ডি পেরুতে  পারে না।
কথা হয় সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী  তানজীলা আক্তার সঙ্গে। তিনি বলেন, এসএসসি পাশ করলাম। কিন্তু কলেজে পড়া নিয়ে চিন্তা করতাম। আজ থেকে ভাল লাগছে আমাদের এলাকায় কলেজের যাত্রা শুরু হয়েছে। এ জন্য ইউনিয়নের চেয়ারম্যানকে ধন্যবাদ।  গত তিন বছর আগে এসএসসি পাশ করেছেন রেদওয়ান মিয়া।    তিনি বলেন, অনেক কষ্ট করে ঘোড়াশাল কলেজে যেতে হতো। ঝড়-বৃষ্টি হলে  গাড়ি পাওয়া যেতো না। ভাড়া গুণতে হতো বেশি। পরিবারের জন্য অনেক চাপ পড়ে যেতো।
গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে কথা হয় প্রাত্তন শিক্ষার্থী রোকসানা আক্তারের মা  রাহেলা বেগমের সঙ্গে। তিনি বলেন, বাবা আমাগো এলাকায় একটা কলেজ না থাহায় কতো কষ্ট কইরা পোলাপান লেখাপড়া করতো। আমার বড় মেয়ে ছিলো রোকসানা। ও নরসিংদী আইসা-গিয়া লেখাপড়া করেছে। সবসময় চিন্তায় থাকতাম, ভয়ে থাকতাম।   ছোট ছেলে এবার পাশ করেছে। ওরে এই কলেজে দিমু। এলাকায় কলেজ হওয়ায় আমরা খুশি।  প্রাত্তন আরেক শিক্ষার্থী মুকুল মিয়ার পিতা  রজ্জব আলী বলেন, এলাকায় কলেজ হওয়ার শিক্ষার আলো ফুটলো।  এলাকার ছেলে- মেয়ে এলাকায়ই লেখাপড়া করতে পারবে। আগেতে   মেট্রিক পাশ করে আর লেখাপড়া করতো না।  এখন এলাকায় কলেজ হওয়ার ভাল হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলাব ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ৩৮ জন এসএসপি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণার মধ্যে দিয়ে এ  কলেজের উদ্বোধন করা হয়।
গণবাংলা উচ্চ বিদ্যালয়ের ভাপ্রাপ্ত প্রধান শিক্ষক জামান মিয়া বলেন, ভোলাব ইউনিয়ন বাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল গণবাংলা উচ্চ বিদ্যালয়ে একটি কলেজ হবে। অনেকে এটিকে কলেজ করার চেষ্টা করলেও সফল হয়নি। তবে আলমগীর হোসেন টিটুসহ যাদের উদ্যোগে কলেজটি চালু হচ্ছে তাদের কাছে ভোলাব ইউনিয়নবাসী কৃতজ্ঞ থাকবে।  অর্থের অভাবে যারা শিক্ষা লাভ করতে পারে না তাদের জন্য কলেজটি আশির্বাদ স্বরূপ। তারা এখানে স্বল্প খরচে লেখপাড়া করতে পারবে।
কলেজের স্বপ্নদ্রষ্টা ও ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বলেন, এখানে ৪ টি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি মাদ্রাসা রয়েছে। কিন্তু এখানে কোন কলেজ নাই। কিভাবে এলাকার হত দরিদ্র, মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, সে দিক বিবেচনা করে গনবাংলা উচ্চ বিদ্যালয়ের সাথে কলেজ শাখা সংযোগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা রাখি উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহায়তায় আমাদের এ স্বপ্ন বাস্তবে রূপ নিবে। এইচএসসি শেষ করে ছেলে মেয়েরা দেশের ভাল বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হয়ে ভোলাব ইউনিয়নের সুনাম করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,
ভোলাবো ইউনিয়ন বাসী সহ ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর উদ্যোাগে আজকে একটি নতুন কলেজের উদ্ধোধন করা হয়েছে।
এতে করে এলাকার ছেলে মেয়েদের শিক্ষাক্ষেত্রে অনেকটা সুগম হবে বলে আমি মনে করি। আমরা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানায়। আমাদের পক্ষ থেকে যতটৃকু সহায়তা প্রয়োজন সেটা করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা ও কলেজের উদ্বোধন,   অজপাড়াগাঁয়ে আলোর  জয়গান

আপডেট সময় : 10:21:35 pm, Tuesday, 15 July 2025