Dhaka , Wednesday, 2 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মনজুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন ধর্মপাশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র‍্যালি নেপাল নিয়ে বিদেশিদের যে অনুরোধ মনীষার আর্জেন্টিনার জার্সিতে মেসির স্মরণীয় ১০ অধ্যায় ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার

পুশইন প্রতিহত করলো বিজিবি, লালমনিরহাট সীমান্তে ১০ বাংলাদেশি আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:55 pm, Friday, 11 July 2025
  • 119 বার পড়া হয়েছে

চঞ্চল, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর –বিএসএফ- একটি পুশইন প্রচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ –বিজিবি-। এই সময় নারী ও শিশুসহ ১০ জন ভারতীয় অভিবাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার -১০ জুলাই- ভোর ৪টার দিকে দুর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলারের প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চওরাটারিতে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন -১৫ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতরা সকলেই হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড় ভিটা গ্রামে।

আটককৃত ব্যক্তিরা হলেন- মৃত গণনাথ রায়ের ছেলে মন্টু রায় -৬৫- , মন্টুর স্ত্রী অর্চনা রায়-৫০-, ছেলে পলাশ রায় -২৮-, পলাশের স্ত্রী মিতু রায়-২২-, পলাশের ১০ মাস বয়সী মেয়ে পল্লবী রায়, মহেন্দ্রনাথের ছেলে হরিকান্ত বর্মন -২৮-, হরিকান্তের স্ত্রী মিশু রায়-২৪-, মেয়ে সম্পা রায় -০২-, ছেলে সৌরভ রায়-০৫- ও এক মাস বয়সী ছেলে স্বপন রায়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দুর্গাপুর বিওপির একটি টহল দল চওরাটারি এলাকায় কর্তব্যরত ছিল। এই সময় ভারতের ৭৮ পদ্মা বিএসএফ ১০ জন নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর –পুশইন- চেষ্টা করলে বিজিবির চৌকস দলটি তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রায় দশ বছর আগে জীবিকার সন্ধানে কুড়িগ্রামের কাশিপুর সীমান্ত দিয়ে বৈধভাবেই ভারতে গিয়েছিলেন। সেখানে তারা হরিয়ানা প্রদেশের রেওয়াড়ীতে একটি ইটের ভাটায় কাজ করতেন। পুশইনের আগে তাদের হরিয়ানা থেকে বাসে দিল্লি, সেখান থেকে বিমানে গুয়াহাটি এবং পরে বাসে করে কুচবিহারে নিয়ে আসা হয়। সবশেষে, বৃহস্পতিবার ভোরে তাদের দুর্গাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পরিবহন ঠেকাতে সব সময় প্রস্তুত। সীমান্তে অপরাধ নির্মূলে ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুশইন প্রতিহত করলো বিজিবি, লালমনিরহাট সীমান্তে ১০ বাংলাদেশি আটক

আপডেট সময় : 08:25:55 pm, Friday, 11 July 2025