Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

নোয়াখালীতে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদন্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 11:40:37 pm, Wednesday, 10 November 2021
  • 233 বার পড়া হয়েছে

নোয়াখালীতে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদন্ড

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজাকে হত্যার দায়ে তার চাচাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। একই সাথে রায়ে আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম চাটখিল উপজেলার মধ্য দশঘরিয়া গ্রামের দাস বাড়ির মৃত নেপাল চন্দ্র দাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে আসামি নও মুসলিম বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম তার ভাতিজা পূর্ণ চন্দ্র দাস ওরফে ডেঙ্গুকে চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে মাছ বিক্রিকালে হঠাৎ এসে পিছন দিক থেকে চুলের মুঠি ধরে গলায় ছুরিকাঘাত করে গলা কেটে দেয়। এরপর বুকে পিঠে পরপর দুটি ঘাই দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক অন্যান্য মাছ বিক্রেতাসহ বাজারের লোকজন আসামি বিধান চন্দ্র ওরফে সাইফুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য-শুনানি শেষে মামলার প্রায় সাড়ে চার বছর পর আজ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন আদালতের বিচারক।

জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, আসামি বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম আদালতে ভাতিজা পূর্ণ চন্দ্র দাসকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান

নোয়াখালীতে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদন্ড

আপডেট সময় : 11:40:37 pm, Wednesday, 10 November 2021