Dhaka , Monday, 27 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রামে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা দূষণমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য র‍্যালি সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ১৯ বছরেই বহুমাত্রিক সাফল্যের গল্প: কথাসাহিত্যিক, কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা মেহেদি হাসান রাসেল ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চান তাসনুভা তিশা, কিন্তু কেন? সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে দুর্নীতির অভিযোগ পরিদর্শন করলেন এমপি জাহান্দার আলী মিয়া প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি নগরীর খুলশীতে অভিযানে শীর্ষ সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ এসআই গুরুতর আহত এআই ব্যবহারে ব্যক্তিগত সুরক্ষা, যা জানা জরুরি রামগঞ্জে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার ৭০ বছরের বৃদ্ধ আটক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে চউকের সহায়তা অব্যাহত মেসির সেই বিতর্কিত মুহূর্তের নেপথ্য কাহিনী ফাঁস ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: চসিক মেয়র নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই :- সিএমপি কমিশনার শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, আরও তিন দাবি ককরোচ জনতা পার্টির মাদারীপুরে ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন রামুর খুনিয়াপালংয়ে গর্তে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযানে ৩৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রায়পুরে পরকীয়ার নাটক সাজিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ৩য় পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় না’রী যা’ত্রীকে জি’ম্মি করে ছি’নতাই, গ্রে’প্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় : 01:19:52 pm, Saturday, 21 June 2025
  • 106 বার পড়া হয়েছে

মোঃ মনির মন্ডল,

আশুলিয়ায় রিকশা থামিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী যাত্রীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইলসহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও লাঠি উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ জুন) বিকালে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই মঞ্জুরুল ইসলাম।

আটককৃতরা হলেন, নাটোর জেলার শিংগা থানার দড়ি মহেষমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু প্রামানিক (৩৮) ও একই এলাকার গুলজার রহমানের ছেলে ইউসুফ আলী (২৮)। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, গত ১৬ জুন সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে রিকশা থামিয়ে ছন্দা আক্তার নামের এক নারী যাত্রীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত চার দুর্বৃত্ত। এসময় ওই নারীর কাছ থেকে নগদ ১৫০০ টাকাসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার মিন্টু প্রামানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফ আলীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তাদের উভয়ের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীর কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

আশুলিয়ায় না’রী যা’ত্রীকে জি’ম্মি করে ছি’নতাই, গ্রে’প্তার ২

আপডেট সময় : 01:19:52 pm, Saturday, 21 June 2025