Dhaka , Thursday, 30 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড় বিপদে পড়া মার্তিনেজকে উদ্ধার করে জ্যাকেট উপহার পেলেন ভক্ত গাজার গণহত্যায় ইসরাইলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেফতার ০৫, বিদেশি পিস্তল, এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা:- হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার ইউএনও সাইফুলের হুঙ্কারে গা-ঢাকা দিচ্ছে মাদক কারবারিরা নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুপুরে ৫ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী গ্রেফতার রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে “ক্যাশলেস” ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন মাদারীপুরে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী রামু ফতেখাঁরকুলের দুই মাদক কারবারি নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ২০ হাজার ইয়াবা নিয়ে আটক : সিএনজি জব্দ ঈদগাঁওয়ের সংঘবদ্ধ ছিনতাই মামলার প্রধান দুই আসামি গ্রেফতার করেছে পুলিশ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি পাইকগাছায় হাসপাতাল কর্মকর্তার নয়া উদ্যোগ, চালু হলো জুতাবিহীন চলাচল নেত্রকোণার দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেড সহ আটক ০২ মেয়ের মৃত্যুর শোক কাটল না, তিন মাস পর ভোলায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুর খুনিয়াপালংয়ে র‌্যাবের অভিযান: ৩ দেশীয় বন্দুক ও ৩ ধারালো অস্ত্র উদ্ধার অধ্যাপক পদে পদায়ন পেলেন ডা. মো. বেলায়েত হোসেন ঢালী বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল এর শুভ উদ্বোধন নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগদান

  • Reporter Name
  • আপডেট সময় : 11:20:25 am, Sunday, 25 May 2025
  • 198 বার পড়া হয়েছে

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগদান

মোঃ আসিফুজ্জামান আসিফ সিনিয়র ষ্টাফ রিপোর্টার 
আজ ২৪ মে ২০২৫ তারিখে অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তিনি এ পদে নিয়োগ লাভ করেন।
যোগদানের দিন ইস্টার্ন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অধ্যাপক ড. সোবহানীকে একটি সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্লা, প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোঃ শামসুল হুদা, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, উপদেষ্টা, রেজিস্ট্রার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগদানের পূর্বে অধ্যাপক ড. সোবহানী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা কেন্দ্র (CIAC)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ও ডিন এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন। UIU-তে তিনি এমবিএ প্রোগ্রামের পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার কিম্বারলিতে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ‘সোল প্লাতজে ইউনিভার্সিটি’-এর ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস অনুষদের ভিজিটিং প্রফেসর, অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস লিডারশিপ-এর রিসার্চ ফেলো এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM)-এর অ্যাকাউন্টিং রিসার্চ ইনস্টিটিউটের ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর কারিকুলাম কমিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর পিএইচডি প্রোগ্রামের এক্সপার্ট মেম্বার ছিলেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ান জার্নাল অব অ্যাকাউন্টিং, ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ড. সোবহানী বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA)’-এর সভাপতি এবং ‘ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO)’-এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বেলজিয়ামের ইউনিভার্সিটি অব এন্টওয়ার্প থেকে প্রকল্প ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (USM) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ড. সোবহানী হিসাববিজ্ঞান, কর্পোরেট প্রতিবেদন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR), মানবসম্পদ ব্যবস্থাপনা এবং নেতৃত্ব বিষয়ে দেশি-বিদেশি স্বীকৃত জার্নালে প্রায় ১০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কৃতী সন্তান।
ইস্টার্ন ইউনিভার্সিটি অধ্যাপক ড. সোবহানীর নেতৃত্বে একাডেমিক উৎকর্ষতা এবং প্রাতিষ্ঠানিক অগ্রগতির নতুন দিগন্তে পৌঁছবে—এই প্রত্যাশা ব্যক্ত করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকি ঘিরে নতুন মোড়

অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগদান

আপডেট সময় : 11:20:25 am, Sunday, 25 May 2025