Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:25 pm, Thursday, 22 May 2025
  • 372 বার পড়া হয়েছে

রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি

এম. শাহাবুদ্দিন, রাজশাহী

রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি।
আটক দুইজন সেনা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক পরিচয়ে এবং এমইএস এর ঠিকাদার পরিচয়ে দুই প্রতারক ভারত থেকে বর্ডার খুলে দেশে গরু নিয়ে আসবে বলে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিজিবি ১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক ।

বিকেলে রাজশাহী বিজিবি ১ ব্যাটেলিয়নের দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আটককৃত ব্যক্তিরা হলেন মো: নিজাম উদ্দিন (৭১), পিতা মৃত ওয়াজিউল্লাহ মিয়া, গ্রাম কালিকাপুর, বেগমগঞ্জ থানা নোয়াখালী জেলা। অন্যজন মো: মেহেদী হাসান (৫৫) পিতা মৃত আব্দুর রশিদ খান, গ্রাম খাগড়া, থানা আটপাড়া নেত্রকোনা জেলা।
লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, এই দুই প্রতারক গত ২০ মে তারিখে ঢাকা থেকে রাজশাহীতে আসেন এবং বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশানে অবস্থান করেন। এদের মধ্যে নিজাম উদ্দিন নিজেকে সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক বলে দাবি করেন এবং মেহেদী হাসান নিজেকে এম এস এর ঠিকাদার হিসেবে দাবি করেন। স্থানীয় গরু ব্যবসায়ীদের তারা এই বলে আশ্বাস প্রদান করে যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং মহাপরিচালক বর্ডার গার্ড তাদের আশ্বস্ত করেছে যে সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু আনতে কোন অসুবিধা হবে না।

এছাড়াও রাজশাহী সেক্টর কমান্ডারের বরাত দিয়ে তারা গরুর ব্যবসায়ীদের জানান, গরু চোরাচালানের উদ্দেশ্যে বর্ডার খুলে দেয়া হবে। শুধুমাত্র নির্বাচিত গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনতে পারবে বলেও জানান তারা। তবে এ জন্য প্রতি জোড়া গরু ৩৫ হাজার টাকা এবং দশ হাজার গরু বর্ডার পার করে দেয়ার বিনিময়ে ২০ লক্ষ টাকা অগ্রিম দাবি করেন এই প্রতারক চক্র। বিজিবি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুপুর ১২ টায় তাদের রাজশাহীর বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশান থেকে আটক করে। তাদের বিরুদ্ধে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অভিনব কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকা অংকের হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা দায়েরের কথা জানান বিজিবির এই কর্মকর্তা। বিজিবি বলছে, এই ঈদের মৌসুমে ভারতীয় গরু যেনো কোন ভাবেই দেশে না প্রবেশ করতে পারে তার জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

রাজশাহীতে দুই প্রতারককে আটক করেছে বিজিবি

আপডেট সময় : 08:13:25 pm, Thursday, 22 May 2025