Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

পদ্মা সেতু দক্ষিন থানা এলাকায় খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 08:11:10 pm, Wednesday, 21 May 2025
  • 125 বার পড়া হয়েছে

পদ্মা সেতু দক্ষিন থানা এলাকায়  খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক

মো: আব্দুর রহিম শরীয়তপুর প্রতিনিধি 

পদ্মা সেতু দক্ষিন এলাকায় ভুয়া র‌্যাব পরিচয়ে অভিযান চালানোর সময় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত এক ভুয়া র‍্যাব আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় তার সাথে থাকা খেলনা পিস্তল-আইডি কার্ড উদ্ধার করা হয়।

বুধবার (২১ মে) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ের পাচ্চর মোল্লা বাজার সংলগ্ন আন্ডারপাসের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিবচর হাইওয়ে পুলিশ নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালে একটি মাইক্রোবাসকে থামতে নির্দেশ দিলে গাড়ি থেকে নামেন এক ব্যক্তি। কোমরে পিস্তল ও হাতে ওয়াকি-টকি থাকা অবস্থায় তিনি নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দেন এবং জানান, তাদের গাড়িতে একজন আসামি রয়েছে।

পরবর্তীতে তিনি পুলিশ সদস্যদের একটি র‌্যাবের পরিচয়পত্র প্রদর্শন করেন। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ সদস্যরা পরিচয়পত্রটি যাচাই করতে শুরু করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তা ভুয়া মনে হলে তাকে আটক করার চেষ্টা করা হয়। এই অবস্থায় মাইক্রোবাসে থাকা অন্য পাঁচজন ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তি নাম মোঃ আশিকুর রহমান (৩২)। তিনি রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সেনাবাহিনী থেকে তিনি পূর্বে বরখাস্ত হয়েছেন এবং বর্তমানে কোনো সরকারি বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া মাইক্রোবাসে আরও পাঁচজন ব্যক্তি ছিলেন—জুয়েল (৩৮), ফরিদপুর; ড্রাইভার রাসেল (৪০); হাসান (২৮), মেহেরপুর; জাহাঙ্গীর (৩৫) এবং রফিকুল (২৮), যশোরের নোয়াপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ধাতব খেলনা পিস্তল, একটি ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি কার্ড, একটি ঘড়ি, একটি মোবাইল ফোন এবং নগদ ৫,০০০ টাকা। আটককৃত আশিকুর রহমান বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছেন।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন বলেন,”একজন সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত ব্যক্তি ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশ সদস্যদের বুদ্ধিমত্তার কারণে তিনি ধরা পড়েন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

পদ্মা সেতু দক্ষিন থানা এলাকায় খেলনা পিস্তলসহ ভুয়া র‍্যাব আটক

আপডেট সময় : 08:11:10 pm, Wednesday, 21 May 2025