Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী ও মহানগর নেতৃবৃন্দের মতবিনিময়

  • Reporter Name
  • আপডেট সময় : 07:13:30 pm, Wednesday, 21 May 2025
  • 419 বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী ও মহানগর নেতৃবৃন্দের মতবিনিময়

এম. শাহাবুদ্দিন,  রাজশাহী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা ও মহানগর কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর ইউনিটের নেতাদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মহানগরের একটি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রাজনৈতিক সংগঠন ও আন্দোলনের কার্যক্রমকে ঘনীভূত করার লক্ষ্যে পরবর্তী সাংগঠনিক রূপরেখা নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন। সভায় আরও উপস্থিত ছিলেন যুব উইংয়ের সংগঠক হযরত আনাস, শ্রমিক উইংয়ের সংগঠক মোহাম্মদ রমজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, মহানগর আহ্বায়ক আল আশরারুল ইমাম (তানিম), মুখপাত্র আনজুমান আরা আর্শি, জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে ছাত্র-যুব সমাজের ভূমিকাকে নতুনভাবে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত তরুণদের ঐক্যবদ্ধ রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাজশাহী জেলার প্রতিটি উপজেলা এবং মহানগরের প্রতিটি থানায় খুব শীঘ্রই এনসিপির সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে এবং আন্দোলনের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।

সভায় বক্তব্য প্রদানকালে এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন বলেন, “আমরা কেবল একটি রাজনৈতিক দল গড়ে তুলতে চাই না, আমরা একটি ন্যায্য রাষ্ট্র ও সমাজ গড়ার লড়াই করছি। এই লড়াই ছাত্র, যুব ও শ্রমজীবী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে পরিচালিত হতে হবে। রাজশাহীতে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করতে আমরা প্রতিটি থানায় সক্রিয় কাঠামো গঠন করব।” সাধারণ মানুষকে সংগঠিত করে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আন্দোলন জোরদার করবো।

তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক ব্যবস্থার যে বৈষম্য ও অন্যায়, তা শুধুমাত্র সংগঠিত গণআন্দোলনের মাধ্যমেই রুখে দেওয়া সম্ভব। এনসিপি সেই ঐক্যের প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”

সভাটি রাজশাহী অঞ্চলে এনসিপির সাংগঠনিক পুনর্গঠন ও ছাত্র-যুব নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণে একটি নতুন গতি সঞ্চারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী ও মহানগর নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় : 07:13:30 pm, Wednesday, 21 May 2025