Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:40:54 am, Wednesday, 21 May 2025
  • 107 বার পড়া হয়েছে

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া 

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী আন্দোলনকালে হত্যাচেষ্টার অভিযোগের একটি মামলায় গ্রেপ্তারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন।  মঙ্গলবার বিকেলে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার গনমাধ্যমকে  জানান,  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নুসরাত ফারিয়ার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, গত রবিবার  থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃদ ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান তার জামিনের আদেশ দেন।
ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন গনমাধ্যমকে জানান, ছাত্রজনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। এ ঘটনায় তিনি ৩ মে ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয় শিল্পীকে আসামি করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে ভাটারা থানা।
তিনি আরো জানান, নুসরাত ফারিয়া একজন স্বনামধন্য অভিনেত্রী। মামলায় উল্লেখিত ঘটনার সময় তিনি দেশে ছিলেন না, বিদেশে ছিলেন। আন্দোলনের আগে ৯ জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ১৪ অগাস্ট দেশে ফিরে আসেন। তিনি আন্দোলনের স্বপক্ষে ছিলেন। মামলার ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। এমনকি আওয়ামী লীগের সাথেও তার সম্পৃক্ততা নেই।
জানা যায়,  শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করেছেন। এ ছাড়াও তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া 

আপডেট সময় : 11:40:54 am, Wednesday, 21 May 2025