Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

সালমান এফ রহমানের দখলে থাকা রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:57:25 pm, Saturday, 17 May 2025
  • 130 বার পড়া হয়েছে

সালমান এফ রহমানের দখলে থাকা রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী

মাকসুদুল হোসেন তুষার স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেক্সিমকো গ্রুপের দখলে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসি। ১৭ মে শনিবার দুপুরে উপজেলার গুতিয়াবো এলাকায় এমন ঘটনা ঘটে। এতোদিন স্থানীয় প্রশাসন ব্যর্থ হওয়ায় গ্রামবাসী সম্মিলিতভাবে সড়কটি উদ্ধার করেন।

সরেজমিন ঘুরে জানা যায়, ৩০ বছরের পুরনো প্রায় ১০ গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন থেকে দক্ষিণবাগ গোপালিবাড়ি পর্যন্ত ১ কিলোমিটার জুরে বালি ফেলে কালভার্ট ও সড়ক তলিয়ে দেয়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতেন স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের নামে বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেন। এরপর ৩০ বছরের পুরনো ইউনিয়ন পরিষদের সেই রাস্তাটি বালু ফেলে ভরাট করে ফেলে এবং সীমানা প্রাচীর নির্মাণ করে তা দখলে নিয়ে নেয়। এলাকাবাসী প্রতিবাদ করেও কোন ফল পায়নি। উল্টো পুলিশ দিয়ে নানাভাবে প্রতিবাদীদের হয়রানি করা হতো।

স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সুরা সদস্য এ্যাডভোকেট ইস্রাফিল হোসেন বলেন, আওয়ামীলীগের দরবেশ খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের প্রভাবে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করলেও সুরাহা পাননি এলাকাবাসী। উল্টো মামলা,হামলার শিকার হতেন তারা। স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আলম হোসেন বলেন, আমাদের একমাত্র চলাচলের সরকারী রাস্তা গত ১৬ বছর ধরে দখলে রাখে আবাসন কোম্পানি। ৫ আগষ্টের পর থেকে রাস্তাটি উদ্ধারে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হই। আজ সবাই মিলে নিজেদের রাস্তা উদ্ধার করি। এতে কিছু অংশ আমার পৈত্রিক জমি দিয়ে রাস্তাটি গড়তে অংশ নিয়েছি।
স্থানীয় বাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেন, বিগত ১ যুগ ধরে বালি ফেলে রাখা কোটি টাকা সরকারি বরাদ্দের পাকা রাস্তাটি উদ্ধার করতে দরবেশের অবৈধভাবে দখল করা পাকা প্রাচীর ভেঙে দিয়েছে এলাকাবাসি। পাশাপাশি বালির উপর রাস্তাটি চিহ্নিত করে গ্রামবাসির উদ্যোগে মাটি ভরাট করা হয়েছে। এমনভাবে প্রতিটি এলাকায় প্রকাশ্যে অন্যায় অত্যচার করেছে বিগত আওয়ামী সরকার।

স্থানীয় বাসিন্দা বাছির উদ্দিন বলেন,গুতিয়াবো গ্রামে এক সময় ইউনিয়নের হাট বসতো। প্রতি শনিবার ও বুধবার। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিসের অবস্থান এখানেই। যদিও ভূমি অফিসে স্থানান্তর করা হয়েছে। এসব কার্যালয়ে, হাটবাজারে যাতায়াতের রাস্তা বালির তলায় ফেলে রেখেছিলো সালমান এফ রহমান ও কিছু আবাসন কোম্পানির লোকজন। আজ আমাদের গ্রামবাসির উদ্যোগে আমাদের রাস্তা উদ্ধার করেছি।

এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পূর্বাচল রাজস্ব সার্কেল তাছবির হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের রাস্তাটি বালির তলায় ফেলে রাখে কয়েকটি আবাসন কোম্পানি। কিছু অংশে পাকা স্থাপনা করে সড়ক দখলে রেখেছিলো সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকো। এটি আইনি প্রক্রিয়ায় উদ্ধার হওয়ার কথা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

সালমান এফ রহমানের দখলে থাকা রূপগঞ্জে ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তা উদ্ধার করলেন গ্রামবাসী

আপডেট সময় : 08:57:25 pm, Saturday, 17 May 2025