Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

কক্সবাজারে শিক্ষাবিদ নুরুল আজিজ চৌধুরীর স্মরণসভা 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:30:24 pm, Sunday, 4 May 2025
  • 120 বার পড়া হয়েছে

কক্সবাজারে শিক্ষাবিদ নুরুল  আজিজ চৌধুরীর স্মরণসভা 

কক্সবাজার অফিস
কক্সবাজার সাহিত্য একাডেমির স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার মডেল হাইস্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক নুরুল আজিজ চৌধুরী ছিলেন একাধারে শিক্ষাবিদ, গবেষক, সুসাহিত্যিক, প্রাবন্ধিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক। প্রায়োগিক বাংলা ভাষা ও সাহিত্য চর্চাবিদ হিসেবে জ্ঞান অন্বেষণের এক বিরল সাধক ছিলেন তিনি।
কক্সবাজার সাহিত্য একাডেমির উদ্যোগে শিক্ষাবিদ ও গবেষক নুরুল আজিজ চৌধুরীর স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত স্মৃতিচারণমূলক স্মরণ সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি, লোক গবেষক, সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম।
লেখক, গবেষক ও সাংবাদিক আজাদ মনসুর’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক ও কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল।
এসময় বক্তারা আরো বলেন, নুরুল আজিজ চৌধুরীর মত উদার মনের মানুষগুলো পৃথিবীর সবার বন্ধু হয়ে উঠে। কেবল শিক্ষার্থীদের কাছে নন তাঁর বহুমাত্রিক সাহিত্য প্রতিভার দ্যুতিতে আলোকিত হয়েছেন সমাজের সব শ্রেণির মানুষ।
বিনয়ী, পাণ্ডিত্য, দূরদর্শিতা ও বন্ধুবৎসল মানুষটির আদর্শকে ধারণ করতে পারলেই আলোকিত হবে প্রজন্ম এমনটি মন্তব্য করেন উপস্থিত বক্তারা।
একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক ছড়াকার জহির ইসলামের কুরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু স্মরণ সভায় বক্তব্য রাখেন বহু গ্রন্থের প্রণেতা, একাডেমির জীবন সদস্য, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, একাডেমির সহ সভাপতি, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার, ছড়াকার মো. নাছির উদ্দিন, কক্সবাজার আইন কলেজের প্রাক্তন অধ্যক্ষ, কবি মোহাম্মদ বাকের, উখিয়া ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, লেখক, অজিত দাশ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি সাংবাদিক জিএএম আশেক উল্লাহ, একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মানিক, কবি হাসিনা চৌধুরী লিলি, ব্যাংকার নুরুল আলম হেলালি, পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি শফিউল আলম শফি, কবি মনজুরুল ইসলাম, ড. নুরুল আবছার, কবি শামিম আকতার, কবি কানিজ ফাতেমা, কবি জোসনা ইকবাল, কবি কল্লোল দে চৌধুরী, গবেষক নুরুল আজিজ চৌধুরীর পুত্রবধু তানজিনা হক অয়নসহ অন্যান্যরা।
এসময় কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিন্টেনডেন্ট  নাছির উদ্দিন, একাডেমির জীবন সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, একাডেমির স্থায়ী পরিষদের সদস্য কবি আদিল চৌধুরী ও মরহুমের নাতিন তাফসির রহমান মেহমিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

কক্সবাজারে শিক্ষাবিদ নুরুল আজিজ চৌধুরীর স্মরণসভা 

আপডেট সময় : 03:30:24 pm, Sunday, 4 May 2025