Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এব্য চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ

বাংলা নববর্ষে রাজধানীর মঞ্চ মাতালেন বাউল আরজ আলী

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:54 pm, Tuesday, 15 April 2025
  • 287 বার পড়া হয়েছে

বাংলা নববর্ষে রাজধানীর মঞ্চ মাতালেন বাউল আরজ আলী

পলাশ সাহা,নেত্রকোণা প্রতিনিধি

বাংলা নববর্ষে এবার রাজধানীর বড় মঞ্চে গান পরিবেশন করলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাউল শিল্পী আরজ আলী।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্টে গান গেয়ে সবাইকে মাতিয়েছেন তিনি। জীবনে প্রথমবারের মতো এতো বড় মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে আরজ আলী তার স্বপ্ন ছুঁয়েছেন। এই আয়োজনে একই মঞ্চে দেশের জনপ্রিয় শিল্পী এবং ব্যান্ডদল গান পরিবেশন করে।

নববর্ষের এই কনসার্টে আরজ আলীর পরিবেশনা দর্শক শ্রোতাদের মাতিয়েছে বেশ।
জাহিদ নীরব ফিচারিং আরজ আলী ও রাকিব হাসানের গানের পরিবেশনায় গলা মিলিয়েছেন হাজারো দর্শক।

নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরের সাদামাটির পাহাড়ের আঙিনা থেকে রাজধানীর মঞ্চ,যাত্রাটা আরজ আলীর কাছে স্বপ্নের মতোই। এই জার্নিতে তার এতদূর আসার পেছনে বড় অবদান রয়েছে শিল্পী রাকিব হাসানের। তিনি এই পথের বাউলকে চিনিয়েছেন রাজপথ। তারপর ঢাকায় একসাথে প্র‍্যাকটিস করা,আড্ডা দেয়া অথবা গানের ফাঁকে কথার ঝড়। অবশেষে এক মঞ্চে দর্শক মাতানো। যেন এক রূপকথার গল্পের মতোই।

ইতিহাস ঐতিহ্যের সুসঙ্গ দুর্গাপুরের পথে প্রান্তরে যে আরজ আলী গান গেয়ে বেড়াতেন   আজ তিনি রীতিমতো সেলিব্রেটি। দেশের নানা শ্রেণীপেশার মানুষের প্রশংসায় ভাসছেন এই বাউল শিল্পী। জীবনের অপরাহ্নে এসে তার শেকড় থেকে শিখরে পৌঁছে যাওয়াটা সত্যিই মানুষের কাছে এক চমৎকার অনুভূতি। সাম্প্রতিক সময়ের আগে কখনোই সেভাবে ঢাকা শহর না দেখা মানুষটি এবার  মাতালেন কত শত শহুরে মানুষকে। তাকে দেখলে সবাই এখন গান শুনতে চায়,খুব যত্ন করে তুলতে চায় এক মুহূর্তের সেলফি।

জীবনভর গানকেই ধ্যানজ্ঞান করা আরজ আলী তো দিনশেষে একজন সত্যিকারের সেলিব্রেটি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাই নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে – “আরজ আলী চাচাকে লক্ষ মানুষের সামনে গাইতে দেখা চোখের জন্য এক পরম শান্তি। দেশের হাটে-মাঠে-বাটে এরকম হাজার হাজার প্রতিভা আছে। এই শক্তিটাকে কাজে লাগানোর উপায় আছে। আমরা একটা কাঠামো তৈরি করতে পারি যেটা শুধু যে বাংলাদেশের ইমেজ বিল্ডিংয়ে হেল্প করবে তা না, আমাদের শিল্পীরা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে।
আমার ব্যক্তিগত বিবেচনায়,গান হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী কালচারাল অ্যাসেট। বাংলাদেশকে বাইরের দুনিয়ায় গানের দেশ হিসাবে প্রজেক্ট করতে পারলে সবচেয়ে বড় কাজ হবে।”

নববর্ষের এই কনসার্টে গান পরিবেশন শেষে আরজ আলীর মুগ্ধতা ফুটে ওঠে তার অভিব্যক্তিতে। পরিবেশনা শেষে বললেন,”সকলের প্রতি আমার সালাম। ভালো থাকবেন। আবার দেখা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান

বাংলা নববর্ষে রাজধানীর মঞ্চ মাতালেন বাউল আরজ আলী

আপডেট সময় : 04:52:54 pm, Tuesday, 15 April 2025