Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা দিপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 01:50:08 pm, Sunday, 23 March 2025
  • 100 বার পড়া হয়েছে

আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোকে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত রবিউল আউয়াল ওরফে খোকন -৪৫- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আহমেদ সারেং বাড়ির আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন।  

রোববার -২৩ মার্চ- দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো.সলিম উল্যাহ মিশন ও নিহতের ভাতিজা ডুবাই প্রবাসী ফখরুল ইসলাম। এর আগে, একই দিন ভোর রাতের দিকে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোক করে আবুধাবিতে তার মৃত্যু হয়।    

নিহতের ভাতিজা ফখরুল ইসলাম জানান, চার বছর আগে তার কাকা খোকন জীবিকার তাগিদে আবুধাবির আজমান শহরে আসেন। সেখানে তিনি তার চাচাতো কবির খানের সাথে কনস্ট্রাকশনের কাজ শুরু করে।  গত কয়েক দিন আগে তারা আজমান শহর থেকে আবুধাবি শহরে যান একটি কনস্ট্রাক সাইডের কাজ করতে। শনিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তার চাচাতো ভাই কবির খান গিয়ে দেখেন তিনি হার্ট স্ট্রোক করে অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

চরফকিরা ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য -মেম্বার- মো.সলিম উল্যাহ মিশন বলেন, তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।  

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল

আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে কোম্পানীগঞ্জের প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : 01:50:08 pm, Sunday, 23 March 2025