Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের জুলাই আন্দোলনে আহতদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:28:57 pm, Sunday, 23 March 2025
  • 122 বার পড়া হয়েছে

এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের জুলাই আন্দোলনে আহতদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

১৬ বছরে আঃ লীগ মামলা দিয়েই অনেক পরিবারকে শেষ করে দিয়েছে

বিগত ১৬ বছরে আওয়ামী লীগ মামলা দিয়েই অনেক পরিবারকে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, দেশে এখন অনেক ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে আবারো পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এমন কাজ হতে দেওয়া যাবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি শনিবার -২২ মার্চ- বিকেলে নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের উদ্যোগে জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ পরিবার ও আহতদের সন্মাননা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরাম, ফজলে রাব্বি ও তানভীর সিদ্দিকী সহ ৮ জন নিহত ও ৩১ জন আহতদের পরিবারকে আর্থিক সন্মাননা প্রদান করেন।

আওয়ামী লীগ কি করেছে তা শুধু ভুক্তভোগীরা ভালো জানেন জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে কি কাজ করেছে সেটা আমরা যারা ভুক্তভোগী তারা জানি। আমাদের অনেকে জেল কেটেছে। বাচ্চার খরচ চালাতে পারেনি, পরিবারকে সময় দিতে পারেনি। অনেক পরিবার কষ্টে দিনাতিপাত করতো। তাদের টাকা থাকতো না। কারণ টাকা যে ইনকাম করবে সেই সময়টা তো তারা পাইনি। পাবেই বা কোথা থেকে জেল জুলুম আর সকাল থেকে বিকেল পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতেই সময় শেষ। আর কোথা থেকে ব্যবসা বাণিজ্য বা চাকরি করবে।

মামলাকে টার্গেট করে অনকে পরিবার ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, মামলার কারণে ওই সময় মানুষ খুব অসহায় ছিল। মামলাগুলোকে টার্গেট করে করে সমস্ত ছেলেদের শেষ করে দিয়েছে। তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে করতে পরিবারগুলো শেষে হয়ে গেছে। তাদের জন্য ওইদিনগুলো অনেক কষ্টের ছিল। আওয়ামী লীগ যে কাজ করেছে, তার মধ্যে শুধু মামলার হিসেব করলেই অনেক পরিবার তিলে তিলে শেষ করে দিয়েছে।

এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের সাবেক সভাপতি ইঞ্জি. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইঞ্জি. আতিকুজ্জামান বিল্লাহ ও ইঞ্জি. আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জি. নুরুল করিম, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জি. ইকবাল করিম, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. এটিএম তানভীরুল ইসলাম তমাল। উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের সাধারণ সম্পাদক ইঞ্জি. আফজাল হোসেন সবুজ, আইইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব সিরাজ উদ্দৌলাহ, চুয়েটের সাবেক ভিপি ইঞ্জি. মেজবাহ উদ্দিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জি. উমাশা হুমায়ুন চৌধুরী, এক্স জেসিডি নেতা ইঞ্জি. মনছুর আহমেদ, ইঞ্জি. মুনতাসীর মামুন মুন্না, ইঞ্জি. সজল, ইঞ্জি. রনি চৌধুরী প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

এসোসিয়েশন অব এক্স জেসিডি চুয়েটের জুলাই আন্দোলনে আহতদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 12:28:57 pm, Sunday, 23 March 2025