Dhaka , Sunday, 2 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল কাঁচা মরিচের দামে আগুন, সাধারণ মানুষ দিশেহারা

ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:00:28 am, Friday, 21 March 2025
  • 134 বার পড়া হয়েছে

ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে সবার প্রচেষ্টা চালাতে হবে। প্লেনে যদিও ধূমপানমুক্ত করা হয়েছে কিন্তু হোটেলগুলো এখনো ধূমপানমুক্ত করা যায়নি। তবে এ বিষয়ে শিঘ্রই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন করা হচ্ছে।

উপদেষ্টা আজ বিকালে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামশন এইচ চৌধুরী মিলনায়তনে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ -এটিজেএফবি- আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এটিজেএফবির আজকের এই আয়োজন নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে। আজ যে ১০ জন নারীকে দেখলাম তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এখন তারা সমাজের অন্যান্য নারীদের উৎসাহিত করবেন। নারীকে সামনে এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগ প্রতি বছর নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, পর্যটন ও এভিয়েশনের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ওতোপ্রোতভাবে জড়িত। দুধ, ডিম, মাছ, মাংস ছাড়া পর্যটন ও এভিয়েশন চলবেনা। ডিম, মাটন, দুধ যাই বলিনা কেন এ সেক্টরে গ্রামীণ নারীদের অবদান কোন অংশে কম নয়। ফলে দেখা যাচ্ছে আমিষের যোগান নারীদের মাধ্যমেই হয়ে আসছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের -বেবিচক- চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, বিমানের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমান। এতে আরো বক্তৃতা করেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

উল্লেখ্য, বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন নারীকে “এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে। এবার ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দ্বিতীয় আসর।

অনুষ্ঠানে পাইলট ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফার্স্ট অফিসার ফারিহা তাবাসসুম এ সম্মাননা অর্জন করেছেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ইঞ্জিনিয়ারিং অফিসার তাহমিনা আক্তার এভিয়েশন গ্রাউন্ড সার্ভিস ক্যাটাগরিতে বিমানের ম্যানেজার-গ্রাউন্ড সার্ভিস নিলুফা ইয়াসমিন, ক্যাবিন ক্রু ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলামকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও ট্যুরিজম সিকিউরিটি ক্যাটাগরিতে ট্যুরিস্ট পুলিশ-এর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, হোটেল উদ্যোক্তা ক্যাটাগরিতে হোটেল সারিনা-এর চেয়ারপারসন সাবেরা সারওয়ার নীনা, ট্যুরিজম উদ্যোক্তা ক্যাটাগরিতে ওয়ান্ডার উইম্যান-এর প্রতিষ্ঠাতা ও সিইও সাবিরা মেহরিন সাবা, এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্যালাক্সি বাংলাদেশ-এর বিজনেস ডেভেলপমেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান ওয়ামিয়া ওয়ালিদ সম্মানিত হয়েছেন।

সাংবাদিকতা ক্যাটাগরিতে বৈশাখী টিভি-এর যুগ্ম সম্পাদক রিতা নাহার এবং ভ্রমণ ক্যাটাগরিতে বিশ্বের ১৭৮টি দেশে বাংলাদেশের পতাকা বহনকারী প্রথম বাংলাদেশি নাজমুন নাহার এই অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

আইকন অ্যাওয়ার্ডের টাইটেল স্পন্সর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সহযোগী হিসেবে ছিল ইথিউপিয়ান এয়ারলাইন্স।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ট্যুরিজমকে তামাকমুক্ত সেক্টর করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় : 10:00:28 am, Friday, 21 March 2025