Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে স্থগিত ৪৫৫ জন নিয়োগে ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য

  • Reporter Name
  • আপডেট সময় : 11:28:54 am, Monday, 17 March 2025
  • 195 বার পড়া হয়েছে

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে স্থগিত ৪৫৫ জন নিয়োগে ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চট্টগ্রাম প্রতিনিধি

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পোস্টে ৪৫৫ জন নিয়োগে প্রায় ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্যর অভিযোগ উঠেছে ।নিয়োগ বাণিজ্যর অভিযোগের কারণে স্থগিত করা হলেও তরিগরি করে ১৭ মার্চ থেকে মৌখিক পরীক্ষা নিয়োগ বাণিজ্যকে বৈধতা দেয়ার অভিযোগ উঠেছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন সূত্রে জানায় গত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানী বিষয়ক উপদেষ্ঠা, পেট্টো বাংলার একটি অসাধু সিন্ডিকেট কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানিতে স্টোর কিপার পদে ২৮ জন, ভান্ডার সহকারী ৭জন, পরিবহন সহকারী ১৪ জন, রাজস্ব সহকারী ৩৯ জন, ক্যাশিয়ার ১২ জন, সার্ভেয়ার ৩৯ জন, নির্মান পরিদর্শক- ১১ জন, রেডিও গ্রাফার ৫ জন, ফোরম্যান ১২ জন, জিঅইএস অপারেটর ১৫ জন, সহকারী চিকিৎসক ৮জন, বোরিং- বেন্ডিং-কমপ্রেসার অপারেটের কাম মেশিনিষ্ট-২জন, জেনারেটর অপারেটর ১০ জন, ড্রাফস্টম্যান ৭জন, ওয়েল্ডিং সুপারভাইজার ৬ জন, টেকনেশিয়ান-১৫৬ জন, প্যান্ট অপারেটর ৮৪ জন। অভিযোগ উঠেছে যাদের ডাকা হয়েছে তারা প্রত্যেকজন থেকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ও চেয়ারম্যান, এমডির নামে ৩-৫ লাখ টাকা করে আগাম নিয়ে নিয়েছে একটি চক্র।

নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখার দাবিতে বিভিন্ন সময় চট্টগ্রামবাসী ও গ্যাস গ্রাহকদের সংগঠন ও অফিস স্টাফ ঠিকাদারসহ প্রতিবাদের কারণে স্থগিত করেন কর্তৃপক্ষ। বিষয়টি গত ৫ আগস্টের পরবর্তী জানাজানি হলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয় এক পর্যায়ে উক্ত বিজ্ঞপ্তি গত ১৮ জানুয়ারি কোম্পানির মহাব্যবস্থাপক মোঃ হাবিবুল গণি স্থগিত করেন। এর আগেও অনিয়ম দুর্নীতি অভিযোগে গত ২০২৪ সালের ২১ ও ২২ জুলাই স্থগিত করতে বাধ্য হন। স্থগিত হওয়া বিজ্ঞপ্তিতে গোপনে ১৭ মার্চ থেকে বিভিন্ন পদে গত ২৫ মার্চ পর্যন্ত মৌখিক পরীক্ষার নামে পুর্ব নির্ধারিত মনোনিতদের নিয়োগ দেয়ার পায়তারা করছে বলে অভিযোগ। অভিযোগ উঠে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে কর্মচারী নিয়োগ বাতিল করে ২০২৩ সালে ফের নিয়োগ দেন। উক্ত নিয়োগ অবৈধ বলে অভিযোগ উঠে। ২০২৪ সালে জুলাই বিপ্লবের পূর্বে ৯০ ভাগ মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। বিগত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী এমডি’র ইশরায় ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্যর পরিকল্পনার অভিযোগ উঠে।

এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক -অতিরিক্ত- ও নিয়োগ কমিটির সদস্য সচিব মো. মঞ্জুরুল হক বলেন, নিয়োগে অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেয়নি। নিয়োগের আগে বিভিন্ন জনের সাথে টাকা পয়সা লেনদেন বিষয়ে জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেরে ব্যাবস্থাপনা পরিচালক -এমডি- প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে মোবাইল রিসিভ করলেও পরে এ বিষয়ে জানতে চাইলে লাইন কেটে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে স্থগিত ৪৫৫ জন নিয়োগে ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য

আপডেট সময় : 11:28:54 am, Monday, 17 March 2025