Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

শ্রীমঙ্গলে ১৪ বছরেও চাকরী স্থায়ীকরণ হলো না আবুল কাসেমের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:41:41 am, Wednesday, 20 October 2021
  • 458 বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে ১৪ বছরেও চাকরী স্থায়ীকরণ হলো না আবুল কাসেমের

অরবিন্দ দেব,শ্রীমঙ্গল প্রতিনিধি ।।

মৌলভীবাজার শ্রীমঙ্গলে এক বিদ্যালয়ে ১৪ বছর চাকরী করে স্থায়ীকরণ হতে পারলেন না এক নৈশপ্রহরী। শহরের কলেজ রোডে অবস্থিত শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আবুল কাসেমকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ দেয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে নৈশ প্রহরী আবুল কাশেম জানান,তিনি দীর্ঘ ১৪ বছর যাবত শহরের ঐতিহ্যবাহী শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে মাস্টার রোলে কর্মরত ছিলেন। ২০০৭ সালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৩ হাজার টাকা বেতনে তাকে নিয়োগ প্রদান করা হয়। নিয়োগ প্রদানকালে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জানিয়েছিলেন চাকুরী কিছুদিনের মধ্যে স্থায়ী হবে। চাকুরী স্থায়ী হবার আশায় তিনি একে-একে দীর্ঘ ১৪টি বছর অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে এ প্রতিষ্ঠানের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন।

কিন্তু গত প্রায় ১৫ দিন পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে জানান তার বয়স বেশি হওয়ার ফলে চাকুরী স্থায়ীকরণ সম্ভব নয়। তিনি তৎক্ষনাত তার চাকুরী কোনভাবে স্থায়ী করা সম্ভব না হলে তার পুত্র মো. শাকিল আহমদকে তার স্থলে নিয়োগ প্রদানের অনুরোধ করেন। কিন্তু গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বাছিত তাকে জানান,তার পুত্রকেও তার স্থলে চাকুরী প্রদান করা সম্ভব নয়। তিনি নতুন একজনকে নিয়োগ প্রদান করেছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে নৈশ প্রহরী আবেগ তারিত হয়ে বলেন, তিনি নিতান্তই দরিদ্র মানুষ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মাস্টার রোলে চাকুরী করে যে বেতন পেতেন তা দিয়ে ৬ সন্তান, স্ত্রীসহ ৮ জনের পরিবার খেয়ে না খেয়ে কোন রকমে দিনানিপাত করছিলেন। তিনি চাকুরী স্থায়ী হলে একটু সুখের মুখ দেখবেন সে প্রত্যাশায় দীর্ঘ ১৪টি বছর নৈশপ্রহরী হিসেবে সামান্য বেতনে চাকুরী করে আসছিলেন। দীর্ঘ এ চাকুরী জীবনে কোনদিন তিনি কর্তব্যে অবহেলা করেন নি। বর্তমানে তার পরিবার-পরিজন নিয়ে তিনি পথে বসার উপক্রম হয়েছেন বলে জানান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের সায়েদ গাজী জানান,সরকারী বিধি মোতাবেক এমপিওভুক্তিতে বয়স ৩৫ থাকতে হয়। কিন্তু নৈশপ্রহরী আবুল কাশেম এর বয়স ৪৫ বছর হওয়াতে ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে স্থায়ীকরণ সম্ভব হয়নি। তার ছেলের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান,তার ছেলেরও বয়স ১৮ বছরের নিচে। তবে তিনি মানবিক দিক বিবেচনায় নৈশপ্রহরী আবুল কাশেমকে দিনের বেলায় মাস্টার রোলে চাকরী দিয়েছেন বলে জানান।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান

শ্রীমঙ্গলে ১৪ বছরেও চাকরী স্থায়ীকরণ হলো না আবুল কাসেমের

আপডেট সময় : 12:41:41 am, Wednesday, 20 October 2021