Dhaka , Wednesday, 1 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:14:46 pm, Saturday, 8 March 2025
  • 187 বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার -৮ মার্চ- অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, ডা. দিদারুল মুনীর, ডা. রহিমা খাতুন, ডা. ফাহমিদা সিলভি, ডা. বাবলী মল্লিকা, সহকারী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, হাসপাতালের চিকিৎসক ও নার্সবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা মেমন মাতৃসদনকে চট্টগ্রামের একটি উন্নত মানের মা ও শিশু হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাই। অতীতে এ হাসপাতালের যে সুনাম ছিল, আমরা সেই ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করব। এই লক্ষ্যে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় জনবল স্থায়ীকরণ এবং আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

মেয়র জানান, নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি এনআইসিও -Neonatal Intensive Care Unit- স্থাপন করা হবে। তিনি বলেন, “এনআইসিও স্থাপনের জন্য ইতোমধ্যে একটি শিল্প প্রতিষ্ঠান এক কোটি টাকা অনুদান দিয়েছে। শীঘ্রই এই ইউনিট স্থাপনের কাজ শুরু করা হবে।

মেয়র আরও বলেন, “রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য উন্নত মানের অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এজন্য আমি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি, যাতে তারা একটি অ্যাম্বুলেন্স দান করে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সে স্পন্সর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকবে।

মেয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে, যাতে রোগীদের সঠিক সেবা নিশ্চিত করা যায়। আপনারা যদি বলেন যে কোন জায়গায় সমস্যা আছে, আমাকে জানান। আমি সে সমস্যা সমাধানের ব্যবস্থা নেব।

ডা. শাহাদাত হোসেন জানান, একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পুরো হাসপাতালটিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, “আমরা চাই মেমন মাতৃসদন হাসপাতালকে একটি ফ্রি হাসপাতাল হিসেবে গড়ে তুলতে, যেখানে রোগীরা আধুনিক চিকিৎসা সেবা পাবেন বিনামূল্যে। এই উদ্যোগ বাস্তবায়ন হলে গরিব ও অসহায় মানুষের জন্য এটি বিশাল সুযোগ হবে।

মেয়র বলেন, “আমরা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন এবং নতুন জনবল নিয়োগের জন্য কাজ করছি। চিকিৎসকদের কাজের সুবিধার্থে এবং রোগীদের সেবা উন্নত করতে আমরা দ্রুত পদক্ষেপ নেব।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি থিওরিটিক্যাল কথা বলি না, আমি বাস্তবসম্মত কাজ করতে চাই। চট্টগ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে উন্নত করতে যা যা প্রয়োজন, আমরা তা করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেমন মাতৃসদন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 04:14:46 pm, Saturday, 8 March 2025