Dhaka , Saturday, 17 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, ২০ মামলার তথ্য পুলিশের দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ৯ মণ্ডপ পরিদর্শন আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? সানচোকে দলে নিতে আনুষ্ঠানিক প্রস্তাব গেতাফের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ এসআরবি-৭’র হাতে আটক শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে:- হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে আর্থিক সহায়তা; সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি ফাহমিদা হকের মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদির বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’-এর ৬ প্রতিনিধি সড়কে বেহাল গৌরনদী–বাবুগঞ্জে নদীভাঙনের হাহাকার: দ্রুত সমাধানের আশ্বাস স্বপনের, এলাকায় উদাসীন জয়নাল আবেদীন পাইকগাছার গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির- সভাপতি শরিফুল পাইকগাছায় মা ইলিশ রক্ষায় অভিযান; জব্দ ৩টি ছান্দি জাল পুড়িয়ে ধ্বংস ২৪ ঘণ্টায় পাইকগাছায় মাদক, জুয়া, নাশকতাসহ বিভিন্ন অপরাধে আটক ১৭ বর্তমানে দেশের বাইরে থেকে নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে: ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ নারায়ণগঞ্জে ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী ‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’ জাজিরায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে এমপির নির্দেশ রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন শীতলক্ষ্যায় কন্টেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে সাজেকে ফের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল মাদারীপুরে মানকচুর ওজন ৪০ কেজি, দেখতে মানুষের ভিড় নেত্রকোনার মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন ভূরুঙ্গামারী উপজেলার কৃষকরা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:57:51 pm, Thursday, 20 February 2025
  • 209 বার পড়া হয়েছে

ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন ভূরুঙ্গামারী উপজেলার কৃষকরা

মোঃ জাকারিয়া হোসেন, ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। কম খরচে বেশি উৎপাদন ও লাভ হওয়ায় ভুট্টার আবাদে ঝুকছে কৃষক। ফলে ছাড়িয়ে গেছে ভুট্টা চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও দুধকুমার নদের বিস্তীর্ণ চর জুড়ে ভুট্টার আবাদ হয়েছে। চারদিক সবুজ ভুট্টা ক্ষেত দোল খাচ্ছে বাতাসে। ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন কৃষক।

কৃষকরা জানান, ধান চাষের পর ভুট্টার চাষ বেশি গুরুত্ব পেয়েছে। কারণ ভুট্টা চাষে লাভ বেশি। প্রতি বিঘা জমি থেকে প্রায় ৪০ মন ভুট্টা উৎপাদন সম্ভব । এছাড়াও ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভুট্টার শুকনো গাছ জ্বালানি হিসেবে রয়েছে ব‍্যাপক চাহিদা। একসাথে অনেকগুলো সুবিধার কারণে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের।

একাধিক কৃষক জানান, উপজেলার কৃষকরা অন‍্যান‍্য ফসলের আবাদ কমিয়ে দিয়ে ভুট্টা চাষে ঝুকছেন। ফলনো বেশ ভালো হচ্ছে কিন্তু কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের দাবি, এখানে সরকারিভাবে ভুট্টা ক্রয় কেন্দ্র চালু হলে কৃষক সরাসরি তাদের কাছে ভুট্টা বিক্রি করে লাভবান হতে পারবেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে ১ হাজার ২৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৩০৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এছাড়াও কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৩১০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টা, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রণোদনা দেয়া হয়েছে।

চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, দুধকুমার নদের চরে ৪ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছি। আশা করি ভালো ফলন পাবো।

পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার কৃষক বরকত আলী জানান, ভুট্টা চার মাসের ফসল। ডিসেম্বরের শুরুতে বীজ বপন করতে হয়। এক বিঘা জমিতে চাষ করতে প্রায় ১১ হাজার টাকার মত খরচ হয়। ভালো ফলন আর সঠিক দাম পেলে প্রতি বিঘা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। যা অল্প সময়ে বড় লাভের সুযোগ তৈরি করে।

উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, গত বছরের তুলনায় এবার ভুট্টার আবাদ বেশি হয়েছে। কৃষকদের স্বল্প খরচে উচ্চফলনশীল ভুট্টা উৎপাদনে সহায়তা ও পরামর্শ দিতে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কৃষকদের সাথে যোগাযোগ রাখছেন। যাতে কৃষক সর্বোচ্চ ফলন পেয়ে লাভবান হতে পারেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন ভূরুঙ্গামারী উপজেলার কৃষকরা

আপডেট সময় : 06:57:51 pm, Thursday, 20 February 2025