Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

নার্স স্ত্রীকে হত্যা করে গোপনে লাশ দাহের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:11:36 pm, Thursday, 14 October 2021
  • 262 বার পড়া হয়েছে

নার্স স্ত্রীকে হত্যা করে গোপনে লাশ দাহের অভিযোগ

বরিশাল ব্যুরো ।।

১৭ বছর সৌদি আরবের আলরাজি হাসপাতালে স্টাফ নার্র্স হিসেবে চাকরি করা নমিতা রানী রায়কে (৪৮) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনরা অভিযোগ করেন, জেলার আগৈলঝাড়া উপজেলার জলিরপাড় গ্রামের সজল হালদার ও তার দ্বিতীয় স্ত্রী পরিকল্পিতভাবে মঙ্গলবার নমিতা রানী রায়কে হত্যা করেছে। পরবর্তীতে তাদের (স্বজন) না জানিয়ে গোপনে নমিতার লাশ দাহ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পটুয়াখালীর বাউফলের নগেনচন্দ্রর পুত্র অসিম কুমার অভিযোগ করেন, জলিরপাড় গ্রামের নগেন্দ্রনাথ হালদারের পুত্র সজল হালদারের সাথে তার বোন নমিতা রানী রায়ের সামাজিকভাবে ২৫বছর পূর্বে বিবাহ হয়। নমিতা রানী রায় একজন নার্স। জীবিকার তাগিদে পরিবারের স্বচ্ছলতার জন্য তিনি (নমিতা) সৌদি আরবের আলরাজি হাসপাতালে ১৭ বছর স্টাফ নার্র্স হিসেবে চাকরি করেছেন। সম্প্রতি সময়ে সে (নমিতা) দেশে ফিরে আসেন।
অসিম কুমার আরও অভিযোগ করেন, তার বোন প্রবাসে যে টাকা আয় করেছেন তা তার স্বামী সজল আত্মসাত করে দ্বিতীয় বিবাহ করেন। পরবর্তীতে নমিতাকে মঙ্গলবার রাতে সজল হালদার ও তার দ্বিতীয় স্ত্রী মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এমনকি আমাদের কিছু না জানিয়ে রাতেই বোনের লাশের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) সুধীর বাড়ৈ বলেন, নমিতা মারা গেছে সে বিষয়ে গ্রামের কেউ কিছুই জানেন না। গ্রামবাসীদের না জানিয়ে নমিতার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
অভিযুক্ত সজল হালদার আত্মগোপন করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, নমিতার চাকরি জীবনের সব উপার্জন আত্মসাত করে স্বামী সজল হালদার আগৈলঝাড়ার সীমান্তবর্তী রাজাপুর এলাকায় তিন তলা ভবন নির্মান করে এনআর ক্লিনিক, দুইটি ওষুধের ফার্মেসিসহ নিজের নামে অঢেল সম্পত্তি ক্রয় করেছেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

নার্স স্ত্রীকে হত্যা করে গোপনে লাশ দাহের অভিযোগ

আপডেট সময় : 10:11:36 pm, Thursday, 14 October 2021